আইপিএল নিলামের দ্বিতীয় দিনে জ্যাকপট উনাদকটের, শেষ মুহূর্তে দল পেলেন গেল

রবিবার নিলাম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জয়দেব উনাদকটকে নিয়ে শুরু হয় দরাদরি। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স উনাদকটের জন্য ১১ কোটি টাকার দর হাঁকে।

শেষ হল আইপিএল ২০১৮ সালের নিলাম। নিলামের দ্বিতীয় দিনে সব দলগুলি বুঝে-শুনে দর হাঁকছিল। তবু, এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনের নিলাম জমে উঠেছিল জয়দেব উনাদকটকে নিয়ে। গত আইপিএল-এ রাইজিং পুনে সুপারজায়েন্টস-এ ছিলেন উনাদকট। ভালো বোলিং-ও করেছিলেন। কিন্তু, তাঁকে নিয়ে যে ভাবে নিলামে কড়া প্রতিদ্বন্দ্বিতা হল তা অবাক করার মতোই। হয়তো এমনটা কল্পনাতে আনতেই পারেননি খোদ উনাদকট।

আইপিএল নিলামের দ্বিতীয় দিনে জ্যাকপট উনাদকটের, শেষ মুহূর্তে দল পেলেন গেল

রবিবার নিলাম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জয়দেব উনাদকটকে নিয়ে শুরু হয় দরাদরি। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স উনাদকটের জন্য ১১ কোটি টাকার দর হাঁকে। শেষমুহূর্তে রাজস্থান রয়্যালস ১১.৫০ কোটি দর হেঁকে উনাদকটকে তুলে নয়। আইপিএল নিলামের প্রথম দিনে সবেচেয়ে বেশি দর পেয়ে এবার দামি ক্রিকেটারের তকমা পেয়ে যান বেন স্টোকস। যে ভাবে উনাদকটকে নিয়ে এদিন লড়াই শুরু হয়েছিল তাতে অনেকে মনে করেছিলেন বেন স্টোকস-এর দর যেন পিছনে পড়ে যায়।

রবিবার আইপিএল-এর নিলামে আরও একটা দর সকলকে অবাক করে দিয়েছিল। আর এই দর ছিল কর্নাটেকর স্পিনার কে গৌতমকে নিয়ে। কে গৌতমের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। কিন্তু তাঁকে নিয়ে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স এমন দরাদরি করে যে গৌতমকে শেষমেশ ৬.২ কোটি টাকা দর ওঠে। আর তাঁকে এই টাকায় দলে নিয়ে নেয় রাজস্থান রয়্যালস।

আইপিএল নিলামের দ্বিতীয় দিনে নজর কাড়লেন দুই বিদেশী ক্রিকেটারও। একজন অ্যান্ড্রিউ টায়ে এবং অন্যজন সন্দীপ লামিছানে। অজি পেসার অ্যান্ড্রিউ টায়েকে ৭.২ কোটি টাকায় দলে টেনে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। অন্যদিকে এই প্রথম নেপালের কোনও ক্রিকেটারের নাম উঠল আইপিএল-এর নিলামে। নেপালের সন্দীপ লামিছানে ২০ লক্ষ টাকায় দলে নিয়ে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।

নিলামের দ্বিতীয় দিন শুরু হয়েছিল রাহুল চাহারকে দিয়ে। ১.৯ কোটি টাকায় নেগ ব্রেক বোলার রাহুলকে দলে নিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। রাহুলের দাদা দীপক চাহারকে ৮০ লাখ টাকায় দলে নিয়ে নেয় চেন্নাই সুপার কিংস।

রাইট টু ম্যাচ কার্ড প্রয়োগ করে এদিনের নিলামে পবন নেগিকে দলে নিয়ে নেয় ব্যাঙ্গালোর। কারণ, পবন নেগিকে ১ কোটি টাকা দিয়ে আর একটু হলে দলে নিয়ে নিচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স। বাংলার মনোজ তিওয়ারিকে ১ কোটি টাকায় দলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। ওয়াশিংটন সুন্দরকে ৩.২০কোটি টাকায় কিনে নেয় ব্যাঙ্গালোর। চমকে দিয়েছেন আফগানিস্তানের ১৬ .বছরের অফব্রেক বোলার মুজিব জারদান। তাঁকে ৪কোটি টাকায় দলে নিয়ে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। ১৯ বছরের ফাস্ট বোলার শিবম মাভি-কে ৩কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর।

নিলামের শেষ মুহূর্তে অবশ্য চমক তৈরি হয় ক্রিস গেলকে নিয়ে। টি-২০-এর সাইক্লোন গেল-কে দলে টেনে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। যদিও, গেলের মতো ভাগ্য সহায় ছিল না বেশকিছু তারকার। যার জন্য ডেল স্টেন থেকে শুরু করে নাথান লিঁয়, শন মার্শ, লিন্ডলে সিমন্সদের। এঁরা সকলে অবিক্রিত থেকে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+