IPL Auction 2024: অধিনায়ক হতে প্রস্তুত বেঙ্কটেশ! কেকেআরের ১১ প্রায় তৈরি, নিলামের শেষ দিনে নাইটদের লক্ষ্য কী?

IPL Auction 2024: আইপিএলের মেগা নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশ আইয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের ইতিহাসে তিনিই সবচেয়ে দামী ভারতীয় ক্রিকেটার।

আর ১ কোটি টাকা পেলেই তিনি কেকেআরে মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটির রেকর্ড স্পর্শ করতে পারতেন। কেকেআর কোর গ্রুপ ধরে রাখার কাজে এখনও অবধি দারুণ সফল।

IPL Auction 2024

কেকেআর এখনও অবধি যতজন ক্রিকেটারকে নিয়েছে তাতে প্রথম একাদশ প্রায় তৈরি। ব্যাটার হিসেবে রয়েছেন অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং। উইকেটকিপারদের মধ্যে রয়েছেন কুইন্টন ডি কক ও রহমানুল্লাহ গুরবাজ।

অলরাউন্ডারদের মধ্যে বেঙ্কটেশ ছাড়াও রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রামনদীপ সিং। এ ছাড়া রয়েছেন ময়াঙ্ক মার্কণ্ডে, বরুণ চক্রবর্তীর মতো স্পিনার। বৈভব অরোরা, আনরিখ নরকিয়া, হর্ষিত রানা থাকায় জোরে বোলিংয়ের বিভাগও সমীহযোগ্য।

আইপিএল নিলামের শেষ দিনে কেকেআর যাচ্ছে ১০.০৫ কোটি টাকা নিয়ে। রাইট টু ম্যাচ কার্ড নেই শুরু থেকেই। তিন বিদেশি-সহ এখনও ১২ জন ক্রিকেটারকে নেওয়া যাবে। প্রথম একাদশের জন্য একজন ভালো মিডল অর্ডার ব্যাটার নিতে হবে। তারপর বাকি জায়গাগুলির ব্যাক-আপ প্লেয়ার নিলেই চলবে।

কোনও মার্কি প্লেয়ারকে নিতে পারেনি কেকেআর। সম্ভাব্য অধিনায়ক হিসেবে চর্চায় ছিল রিঙ্কু সিংয়ের নাম। তবে রবিবার থেকে জোরালোভাবে সেই তালিকায় নাম ঢুকে পড়ল বেঙ্কটেশ আইয়ারের। কেকেআর তাঁকে ফেরানোয় খুশি বেঙ্কটেশ।

কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর আগেই বলেছিলেন, বেঙ্কটেশ তাঁদের জানান যে, কেকেআর তাঁকে না ফেরালে তিনি খুব দুঃখ পাবেন। ফলে তাঁকে দুঃখ দিতে চাইনি। এমন পরিস্থিতিতে পড়তে চাইনি যাতে বেঙ্কটেশকে না ফেরানো যায়।

চলতি বছর কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তবে ২০২১ সালে কেকেআরকে ফাইনালে তোলার নেপথ্যে বেঙ্কটেশের অবদান ভোলেনি নাইট ম্যানেজনেন্ট। এ বার তাঁকেই কি দেওয়া হবে নেতৃত্বের ব্যাটন? সম্ভাবনা প্রবল।

বেঙ্কটেশ অবশ্য নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে তৈরি। তিনি বলেন, আমি নীতীশ রানার অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্ব দিয়েছি। নীতীশ যখন চোটের কারণে বাইরে ছিলেন। আমি দলের সহ অধিনায়কও ছিলাম। ক্যাপ্টেন্সি শুধুমাত্র একটি ট্যাগ ছাড়া কিছু নয় বলেই আমার বিশ্বাস।

বেঙ্কটেশের কথায়, লিডারশিপের মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি রাখা উচিত যাতে সকলেই দলের জন্য নিজেদের সেরাটা মেলে ধরে অবদান রাখতে চান দলের জন্য। আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলে খুশি হয়েই তা গ্রহণ করব। আমি এর জন্য প্রস্তুত। জয়ের ধারা অব্যাহত রেখে খেতাব ধরে রাখতে হবে।

ভারতের হয়ে ৯টি টি২০ আন্তর্জাতিক ও ২টি একদিনের আন্তর্জাতিক খেলা বেঙ্কটেশ চলতি আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন তিনে। ঋষভ পন্থ (২৭ কোটি) ও শ্রেয়স আইয়ারের পরেই। যা নিঃসন্দেহে বড় চমক।

কেকেআরের প্রতি ধন্যবাদ জানিয়ে বেঙ্কটেশ বলেন, আমি ফের কেকেআরের অংশ হতে পেরে খুব খুশি। কেকেআরকে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। প্রচণ্ড আনন্দ হচ্ছে। অনুভূতি প্রকাশ করার মতো যথাযথ ভাষা খুঁজে পাচ্ছি না।

বেঙ্কটেশ আরও বলেছেন, মধ্যপ্রদেশ দলেও আমাদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরে ফেরা নিয়ে আমি কতটা নার্ভাস ছিলাম তা নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়নশিপ জেতা ও প্লেয়ারদের ডেভেলপমেন্টে খুব জোর দেয়। প্লেয়ারদের যথাযোগ্য মর্যাদাও দেওয়া হয়। সে কারণে কেকেআরে ফিরতে পেরে, তারা আমাকে নিয়ে আত্মবিশ্বাসী হওয়ায় রোমাঞ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+