IPL Auction 2024: আইপিএল নিলামে ভারতীয়দের দাপট, বোলারের চাহিদা বৃদ্ধিতে ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকা

IPL Auction 2024: আইপিএলের নিলামে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত বিদেশিদের দাপট। সেই ধারায় এবার এলো বড় বদল। বিদেশিদের টেক্কা দিলেন ভারতীয় প্লেয়াররা।

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হওয়ার পর থেকে গুরুত্ব কমেছে অলরাউন্ডারদের। তার প্রভাব দেখা গেল আইপিএল নিলামে। চাহিদা বাড়ল কোনও বিভাগে বিশেষজ্ঞদের নেওয়ার ক্ষেত্রে।

IPL Auction 2024

সদ্যসমাপ্ত আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের প্রথম পাঁচজনই ভারতীয়। ২০২২ সালের মেগা নিলামে সর্বাধিক দর পাওয়া ক্রিকেটারদের তালিকার প্রথম তিনজন ছিলেন ভারতীয়। ২০১১ সালে সংখ্যাটি ছিল সাত।

ঋষভ পন্থের দর উঠেছে আইপিএলের ইতিহাসে সর্বাধিক- ২৭ কোটি। তার আগে শ্রেয়স আইয়ারের দর ওঠে ২৬.৭৫ কোটি। বেঙ্কটেশ আইয়ারকে কেকেআর কিনেছে ২৩.৭৫ কোটি টাকায়। যুবরাজ সিংয়ের রেকর্ড এবার অবশ্য প্রথম ভাঙেন অর্শদীপ সিং। তিনি এবং যুজবেন্দ্র চাহাল নিলামে দর পেলেন ১৮ কোটি টাকা করে।

২০১৫ সালে যুবরাজ সিংকে ১৬ কোটি টাকা দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। এই দর পরবর্তীকালে ৬ বার টপকেছেন বিদেশিরা। এবার প্রথম টপকান অর্শদীপ। ২০১৯ সালে জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তী পান ৮.৪০ কোটি টাকা করে। ২০২২ সালে ঈশান কিষাণের দর ওঠে ১৫.২৫ কোটি টাকা।

এবারের নিলাম থেকে ১২০ জন ভারতীয় প্লেয়ারকে মোট ৩৮৩.৪ কোটি টাকায় কিনেছে ১০টি দল। ১০ কোটির উপর দর উঠেছে ১২ জনের। দক্ষিণ আফ্রিকার ১৪ জনকে কেনা হয়েছে ৪৭.৫ কোটি টাকা খরচ করে। ১ জনের দর উঠেছে ১০ কোটির উপর।

অস্ট্রেলিয়ার ১৩ ও ইংল্যান্ডের ১২ জনকে যথাক্রমে ৬৬.৭ কোটি ও ৭০.২৫ কোটি টাকার বিনিময়ে কেনা হয়েছে। দুই দেশের তিনজন করে প্লেয়ার ১০ কোটির বেশি দর পেলেন। নিউজিল্যান্ডের ৭ জনকে কেনা হয়েছে ২৯.০৫ কোটি টাকা খরচ করে, ১ জন ১০ কোটির বেশি দর পেলেন।

আফগানিস্তানের ৬ জনকে কেনা হয়েছে ২১.৯৫ কোটি টাকা খরচ করে। ১ জনের দর ১০ কোটির গণ্ডি ছুঁয়েছে। শ্রীলঙ্কার ৬ জনকে ১৩.৯৫ কোটি ও ওয়েস্ট ইন্ডিজের ৪ জনকে নেওয়া হয়েছে ৬.৩৫ কোটি টাকার বিনিময়ে।

ব্যাটারদের পিছনে খরচ করা হয়েছে ১১৭.০৫ কোটি টাকা। অলরাউন্ডারদের পিছনে ১৬০.৩ কোটি টাকা। বোলারদের পিছনে সবচেয়ে বেশি ২৮০.০৫ কোটি টাকা। উইকেটকিপারদের পিছনে খরচ হয়েছে ৭৭.৭৫ কোটি টাকা।

অলরাউন্ডার পিছু খরচ গড়ে ২.৬৭ কোটি টাকা। ব্যাটার ও বোলারদের ক্ষেত্রে এই পরিমাণ যথাক্রমে ৩.৬৬ কোটি ও ৪.০৯ কোটি টাকা। স্পিনারদের মধ্যে সর্বাধিক দর পেলেন যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি)। অলরাউন্ডারদের মধ্যে সর্বাধিক দল পেলেন নূর আহমেদ। বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে সর্বাধিক দর শ্রেয়সের। উইকেটকিপার ও পেসারদের মধ্যে যথাক্রমে পন্থ ও অর্শদীপের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+