IPL Auction 2024: আইপিএল নিলামে ভাগ্য পরীক্ষা অস্ট্রেলিয়ার ৩৭ ক্রিকেটারের, তালিকায় কাদের নাম?

IPL Auction 2024: আইপিএল নিলামের জন্য তৈরি হওয়া চূড়ান্ত লিস্টে নাম রয়েছে ৫৭৪ জন ক্রিকেটারের। তাঁদের মধ্যে ভারতের পরই সবচেয়ে বেশি ৩৭ জন করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন।

ক্যাপড ও আনক্যাপড মিলিয়ে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৩৬৬। আফগানিস্তানের ১৮, বাংলাদেশের ১২, আয়ারল্যান্ডের ২, নিউজিল্যান্ডের ২৪, স্কটল্যান্ডের ১, দক্ষিণ আফ্রিকার ৩১, শ্রীলঙ্কার ১৯, মার্কিন যুক্তরাষ্ট্রের ২, ওয়েস্ট ইন্ডিজের ২২ ও জিম্বাবোয়ের ৩ জনের নাম রয়েছে।

IPL Auction 2024

মার্কি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়া থেকে রয়েছেন শুধু মিচেল স্টার্ক (বোলার-২ কোটি)। তিনি আইপিএলের ইতিহাসে সর্বাধিক দর পেয়ে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এবার অবশ্য তাঁকে ধরে রাখেনি কেকেআর।

স্টার্ক ছাড়াও যাঁদের ভাগ্য আইপিএল নিলামে নির্ধারিত হবে তাঁরা হলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (ব্যাটার-২ কোটি), ডেভিড ওয়ার্নার (ব্যাটার-২ কোটি), মিচেল মার্শ (অলরাউন্ডার-২ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (অলরাউন্ডার-২ কোটি), মার্কাস স্টইনিস (অলরাউন্ডার-২ কোটি), জশ হ্যাজলউড (বোলার-২ কোটি), অ্যাডাম জাম্পা (বোলার-২ কোটি)।

এ ছাড়াও রয়েছেন অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার-১ কোটি), জশ ইনগ্লিস (উইকেটকিপার-২ কোটি), অ্যাশটন টার্নার (ব্যাটার-১ কোটি), টিম ডেভিড (অলরাউন্ডার-২ কোটি), বেন ম্যাকডারমট (৭৫ লক্ষ), জশ ফিলিপ (উইকেটকিপার-৭৫ লক্ষ), স্পেনসার জনসন (বোলার-২ কোটি), তনভীর সাঙ্ঘা (বোলার-৭৫ লক্ষ টাকা), স্টিভ স্মিথ (ব্যাটার-২ কোটি)।

শন অ্যাবট (অলরাউন্ডার-২ কোটি), অ্যারন হার্ডি (অলরাউন্ডার-১ কোটি ২৫ লক্ষ টাকা), ম্যাথু শর্ট (অলরাউন্ডার-৭৫ লক্ষ), জেসন বেহরেনডর্ফ (বোলার-১ কোটি ৫০ লক্ষ), নাথান এলিস (বোলার-১ কোটি ২৫ লক্ষ), ঝাই রিচার্ডসন (বোলার-১ কোটি ৫০ লক্ষ), জেভিয়ার বার্টলেট (বোলার-৭৫ লক্ষ টাকা) আইপিএলে দল পাওয়ার প্রত্যাশায় নাম লিখিয়েছেন।

বাকিরা হলেন- কপার কনোলি (অলরাউন্ডার-৭৫ লক্ষ), ড্যানিয়েল স্যামস (অলরাউন্ডার-১ কোটি ৫০ লক্ষ), উইলিয়াম সাদারল্যান্ড (অলরাউন্ডার-৭৫ লক্ষ), বেন ডোয়ারশুইস (বোলার-৭৫ লক্ষ), রাইলে মেয়ারডিথ (বোলার-১ কোটি ৫০ লক্ষ), লান্স মরিস (বোলার-১ কোটি ২৫ লক্ষ), ক্রিস গ্রিন (অলরাউন্ডার-১ কোটি), জোশুয়া ব্রাউন (ব্যাটার-৩০ লক্ষ), অলিভার ডেভিস (ব্যাটার-৩০ লক্ষ), অ্যাশটন অ্যাগার (অলরাউন্ডার-১ কোটি ২৫ লক্ষ), হিল্টন কার্টরাইট (অলরাউন্ডার-৭৫ লক্ষ), মাইকেল নেসের (অলরাউন্ডার-৭৫ লক্ষ), অ্যান্ড্রু টাই (বোলার- ৭৫ লক্ষ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+