IPL Auction 2024: ২৬ কোটি ৭৫ লাখ! স্টার্কের নজির চূর্ণ, শ্রেয়স আইয়ারই কি পাঞ্জাবের অধিনায়ক?

IPL Auction 2024: আইপিএল-জয়ী অধিনায়ক শ্রেয়স হাতছাড়াকে ফেরাতে পারল না কলকাতা নাইট রাইডার্স। সেই শ্রেয়সই হয়ে গেলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার। অবশ্য কয়েক মিনিটের জন্য। কারণ, তাঁর এই নজির ভাঙলেন ঋষভ পন্থ।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে জোর টক্কর দিয়ে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়সকে নিলেন পাঞ্জাব কিংস। সম্ভবত শ্রেয়সকেই অধিনায়ক করবে তারা।

IPL Auction 2024

শ্রেয়স আইয়ারকে নিতে প্রথমে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। তাদের সঙ্গে দর কষাকষিতে নামে পাঞ্জাব কিংস। পাঞ্জাব প্রথমে সরে গেলে দিল্লি ক্যাপিটালস ঝাঁপায় শ্রেয়সকে নিতে। উল্লেখ্য, আইপিএল রিটেনশন লিস্টে শ্রেয়সকে রাখেনি কেকেআর।

দিল্লি ১০ কোটি দর দিতেই সরে যায় কেকেআর। এরপর শ্রেয়সের জন্য ঝাঁপায় পাঞ্জাব কিংস। দর কষাকষি চলতে থাকে দিল্লির সঙ্গে।

শ্রেয়স আইপিএলে ২০১৫ থেকে ২০২১ অবধি ছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে। ২০২২ ও ২০২৪ সালে খেলেন কলকাতা নাইট রাইডার্সে। শ্রেয়স দিল্লিকে ফাইনাল তুললেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি। তবে চলতি কেকেআর খেতাব জেতে তাঁর অধিনায়কত্বেই।

আরসিবি, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্সকে দর কষাকষিতে টেক্কা দিয়ে শ্রেয়সকে ২০২২ সালের মেগা নিলাম থেকে কেকেআর কিনেছিল ১২.২৫ কোটি টাকায়। তবে পিঠের চোটের কারণে শ্রেয়স খেলতে পারেননি ২০২৩ সালে।

আইপিএলে শ্রেয়স ১১৬টি ম্যাচ খেলেছেন। ১১৫ ইনিংসে ১৮ বার অপরাজিত থেকে তিনি ৩,১২৭ রান করেছেন। সর্বাধিক স্কোর ৯৬। গড় ৩২.২৩, স্ট্রাইক রেট ১২৭.৪৭। ২১টি অর্ধশতরান রয়েছে। চলতি বছর তিনি ১৫ ম্যাচে ১৪ ইনিংসে ৩৫১ রান করেন। ২টি হাফ সেঞ্চুরি-সহ। স্ট্রাইক রেট ছিল ১৪৬.৮৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+