IPL Auction 2024: আইপিএল নিলামে কাদের টার্গেট করছে গুজরাত টাইটান্স? শামিকে কি ফেরানো হবে?
IPL Auction 2024: আইপিএল নিলাম কাল সৌদি আরবের জেদ্দায়। সোমবার অবধি চলবে। ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে শুরু আইপিএল নিলাম।
গুজরাত টাইটান্স ২০২২ সালে আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ সালে রানার-আপ। তবে শুভমান গিলের নেতৃত্বে চলতি বছরের আইপিএল হতাশ করেছে টাইটান্স।

আইপিএল নিলামের আগে গুজরাত টাইটান্স ধরে রেখেছে শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে। হাতে রয়েছে ৬৯ কোটি টাকা। রাইট টু ম্যাচ অপশন রয়েছে ১টি। ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনও প্লেয়ারকেই আরটিএম ব্য়বহার করে নিতে পারবে।
মনে করা হচ্ছে, মহম্মদ শামির জন্য আরটিএম ব্যবহার করতে পারে গুজরাত। শামি ২০২৩ সালের আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হয়ে বেগুনি টুপি জিতেছিলেন। ২০২২ ও ২০২৩ সালে দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে অবদান রাখেন।
চলতি বছরের আইপিএলে অবশ্য ফিটনেসজনিত কারণে খেলতে পারেননি। শামি এখন ভারতীয় দলে ফেরার লড়াই চালাচ্ছেন। রঞ্জির পর আজ সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচেও খেলেন। এদিন ১ উইকেট নিলেও ৪ ওভারে ৪৬ রান দিয়েছেন।
শামির যা অভিজ্ঞতা তাতে তাঁকে দলে ফেরাতেই পারে গুজরাত টাইটান্স। শামির দর কতটা উঠবে তার উপর গোটা বিষয়টি নির্ভর করতে পারে। এ ছাড়া মার্কি সেটে রয়েছে ডেভিড মিলারের নামও। দক্ষিণ আফ্রিকার মিলার আইপিএলে এ বছর হতাশ করলেও সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন।
গুজরাত টাইটান্স নূর আহমেদকেও টার্গেট করতে পারে বলেই খবর। নূর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। তাঁর বয়স ১৯। ফলে তাঁকে নিলে আগামী বছরগুলিতেও উপকৃত হবে টাইটান্স। ঋদ্ধিমান সাহা অবসর নেওয়ায় ভালো মানের বিশেষজ্ঞ উইকেটকিপার-ব্যাটার, যিনি ওপেন করতে পারেন, এমন কাউকেও টার্গেট করতে পারে শুভমান গিলের দল।












Click it and Unblock the Notifications