IPL Auction 2024: আইপিএল নিলামে দল-প্রত্যাশী বাংলার ১৩, নজরে অনূর্ধ্ব ২৩-এর দুই পেসার

IPL Auction 2024: আইপিএলের নিলাম ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে জেদ্দায়। আইপিএল রিটেনশন তালিকায় একমাত্র অভিষেক পোড়েলকেই ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস।

বাংলার বাকি ক্রিকেটারদের ভাগ্য পরীক্ষা আইপিএল নিলামেই। মহম্মদ শামির নাম রয়েছে বাংলার ১৩ জনের তালিকায়।

IPL Auction 2024 -

আইপিএল নিলামের জন্য বিসিসিআই যে ৫৭৪ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে আইপিএল খেলা বাংলার ৭ ক্রিকেটারের নাম রয়েছে। বাকি ৬ ক্রিকেটার এখনও আইপিএল দলে সুযোগ পাননি। শেষ অবধি কতজনের ভাগ্য খুলবে তা জানা যাবে ২৫ নভেম্বরই।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলার অনূর্ধ্ব ২৩ দলের দুই পেসারের নাম থাকা। দুজনেই বাঁহাতি পেসার। সর্বনিম্ন ৩০ লক্ষ টাকার বেস প্রাইসের তালিকায় নাম রয়েছে রবি কুমার ও সৈয়দ ইরফান আফতাব। তাঁরা বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে কর্নেল সিকে নাইডু ট্রফিতেও খেলছেন।

সৈয়দ ইরফান আফতাব বোলার হলেও লোয়ার অর্ডারে ঝোড়ো ইনিংস খেলে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। রবি কুমার ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খেলেছেন। ২০২২ সালে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল, তাতে রবি কুমার ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন।

অভিমন্যু ঈশ্বরণ এবার উইকেটকিপার-ব্যাটার নন, নাম লিখিয়েছেন ব্যাটার হিসেবেই। বাংলার বাঁহাতি স্পিনার রমেশ প্রসাদের নামও রয়েছে চূড়ান্ত তালিকায়। তিনি ২০২০ সালে বাংলার হয়ে একটি রঞ্জি ম্যাচ খেলেছেন। সুদীপ ঘরামি, কৌশিক মাইতিরাও আইপিএলে দল-প্রত্যাশী।

বাংলা থেকে যাঁরা আইপিএলে এর আগে খেলেছেন বা আইপিএল দলে ছিলেন এবং এবারের তালিকাতেও তাঁদের নাম রয়েছে এমন ক্রিকেটাররা হলেন- মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, প্রয়াস রায় বর্মণ ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। শামি রয়েছেন মার্কি লিস্টে।

শামির বেস প্রাইস ২ কোটি টাকা। মুকেশ কুমারেরও তাই। ভারতের টেস্ট দলে থাকা আকাশ দীপের বেস প্রাইস ১ কোটি টাকা। শাহবাজ আহমেদও রয়েছেন ১ কোটি টাকার ব্র্যাকেটে। বাকিদের ৩০ লক্ষ টাকা।

শামি আইপিএলে কেকেআর, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব ও গুজরাত টাইটান্সের হয়ে মোট ১১০টি ম্যাচ খেলেছেন, উইকেট রয়েছে ১২৭টি। মুকেশ কুমার দিল্লি ক্যাপিটালসে বিগত দুই মরশুমে ১০টি করে ম্যাচ খেলে মোট ২৪টি উইকেট নিয়েছেন।

আকাশ দীপ ২০২২ থেকে ২০২৪ অবধি আরসিবিতে মোট ৮টি ম্যাচ খেলেছেন, তাঁর ৭টি উইকেট রয়েছে। চলতি বছর ১টিই ম্যাচে খেলেছিলেন। ঈশান পোড়েল ২০২১ সালে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে ১টি ম্যাচ খেলেছিলেন, ১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ঋত্ত্বিকও পাঞ্জাবে ছিলেন, তবে খেলার সুযোগ পাননি।

শাহবাজ আহমেদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চার মরশুম খেলেছেন। চলতি বছর আইপিএল খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিনি ৫৫টি আইপিএল ম্যাচে ৫৩৬ রান করার পাশাপাশি ২১টি উইকেট নিয়েছেন। ২০১৯ সালে প্রয়াস রায় বর্মণ আরসিবির হয়ে ১টি ম্যাচ খেলেছিলেন। ১৯ রান করেন, বল হাতে চার ওভারে ৫৬ রান দিয়ে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+