IPL Auction 2024: আইপিএল নিলামে বাংলাদেশের এক ডজন ক্রিকেটার, চাঁদ-সহ অ্যাসোসিয়েট দেশের কারা?

IPL Auction 2024: আইপিএলের নিলামের জন্য বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। ১৫৭৪ জনের মধ্যে থেকে চূড়ান্ত তালিকায় বাদ পড়লেন ১ হাজার জন।

বাংলাদেশের অবশ্য ১ জন আইপিএল নিলামে ভাগ্য পরীক্ষার সুযোগ পেলেন না। অ্যাসোসিয়েট দেশ থেকে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে তিনজনের।

IPL Auction 2024

শাকিব আল হাসান আইপিএলে ২০২১ সালের পর আর খেলেননি। কলকাতা নাইট রাইডার্সে শাকিব ছিলেন ২০১১ থেকে ২০১৮ অবধি। ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদে। ২০২১ সালে কেকেআরের হয়েই শেষবার মাঠে নেমেছিলেন।

টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া শাকিব ফের আইপিএল খেলতে আগ্রহী। আইপিএলে ৭১টি ম্যাচে শাকিব ৭৯৩ রান করার পাশাপাশি ৬৩টি উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান আইপিএলে হায়দরাবাদ, মুম্বই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের হয়ে খেলেছেন।

মুস্তাফিজকে ধরে রাখেনি সিএসকে। বাংলাদেশের তারকা পেসার আইপিএলে ৫৭টি ম্যাচে ৬১টি উইকেট পেয়েছেন। চলতি বছরের আইপিএলে ৯ ম্যাচে পান ১৪ উইকেট। লিটন দাস এ বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১টি ম্যাচ খেলেছিলেন, তিনিও এবার দলের প্রত্যাশায়।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক বেস প্রাইস মুস্তাফিজের, ২ কোটি টাকা। তাসকিন আহমেদ, শাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের রিজার্ভ প্রাইস ১ কোটি টাকা করে। এ ছাড়া বাংলাদেশের বাকি প্লেয়ারদের সকলের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা।

৭৫ লক্ষ টাকার বেস প্রাইসের ব্র্যাকেটে বাংলাদেশের যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন- ডানহাতি লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তাওহিদ হৃদয়, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব, উইকেটকিপার-ব্যাটার লিটন দাস, ডানহাতি স্পিনার মাহেদি হাসান, ডানহাতি পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।

মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন উন্মুক্ত চাঁদ। তিনি এবার আইপিএল নিলামে ভাগ্য পরীক্ষা করাবেন। তিনি উইকেটকিপার হিসেবে নাম লিখিয়েছেন। উন্মুক্তের মতোই ডানহাতি জোরে বোলার আলি খান ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে রয়েছেন আইপিএল নিলামে।

স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্র্যান্ডন ম্যাকমুলেন রয়েছেন অলরাউন্ডারদের তালিকায় ৩০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে। আয়ারল্যান্ড থেকে রয়েছেন হ্যারি টেক্টর, জশ লিটল- দুজনেরই বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। টমাস ড্রাকা ইতালির প্রথম প্লেয়ার হিসেবে নাম লেখালেও চূড়ান্ত লিস্টে তাঁর ঠাঁই হলো না। জেদ্দায় নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ হবে আইপিএল নিলাম। সর্বাধিক ২০৪ ক্রিকেটার দল পাবেন। নিলাম শুরু ভারতীয় সময় বিকেল তিনটে থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+