IPL Auction 2024: বাংলার পাঞ্জাব-বধে নায়ক শাহবাজ, আইপিএল নিলামের আগে চাপের মুখে দুরন্ত শতরান

IPL Auction 2024: আইপিএল নিলামের আগে দল-প্রত্যাশীদের শতরানের তালিকায় যোগ হলো আরেকটি নাম। শাহবাজ আহমেদ। যাঁকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

যদিও সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই চাপের মুখে তিনি ঝোড়ো অপরাজিত শতরান হাঁকিয়ে জেতালেন বাংলাকে। তার আগে বল হাতেও কার্যকরী ভূমিকা পালন করেন।

IPL Auction 2024 -

স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার পুরস্কার পেলেন শাহবাজ। আইপিএল নিলাম শুরুর কয়েক ঘণ্টা আগে তাঁর এই পারফরম্যান্স নিশ্চিতভাবেই নজরে রাখছে বিভিন্ন দল। ফলে দর কষাকষিতে শাহবাজ চমকপ্রদ দর পেতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে নিতে পারে। আরসিবির নজরেও থাকবেন।

জয়ের জন্য ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলার চার উইকেট পড়ে গিয়েছিল ১০ রানে, ৩.৩ ওভারে। শাহবাজ ব্যাট করতে নামেন ছয় নম্বরে। অধিনায়ক সুদীপ ঘরামির সঙ্গে গড়েন ৬০ বলে ১১০ রানের পার্টনারশিপ।

সেই জুটিতে শাহবাজের অবদান ছিল ৩২ বলে ৬৪। এরপর ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ও শাহবাজের জুটিতে ওঠে ২৭ বলে ৫৪, যার মধ্যে শাহবাজের অবদান ১৪ বলে ৩৪। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ৬টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন শাহবাজ।

রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শাহবাজ করেছিলেন ৯২। তার আগে কর্ণাটকের বিরুদ্ধে করেছিলেন ৫৯। এদিন তিনি পেলেন টি২০ কেরিয়ারের প্রথম শতরান। শাহবাজের ব্যাটিং বিক্রমে বাংলা ১ ওভার বাকি থাকতে চার উইকেটে হারাল পাঞ্জাবকে।

সুদীপ ঘরামিও আইপিএলে দল-প্রত্যাশী। তিনি করলেন ৩১ বলে ৪৩। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ১৩ বলে ১৮ করেন। প্রদীপ্ত প্রামাণিক অপরাজিত থাকেন ৩ বলে ৫ রানে। অর্শদীপ সিং ৩ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট নেন। পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা ৪ ওভারে ৩৭ রান খরচ করে তিন উইকেট দখল করেন।

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। পাঞ্জাব তোলে ১৯.৪ ওভারে ১৭৯। আনমোলপ্রীত সিং সর্বাধিক ৩৯ রান করেন। করণ লাল ৩ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন। ঋত্ত্বিক ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন।

শাহবাজ ৩ ওভারে ২৬, প্রদীপ্ত ১ ওভারে ১৪, কণিষ্ক শেঠ ২ ওভারে ২০ ও মহম্মদ শামি ৪ ওভারে ৪৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ব্যাটে-বলে নজর কাড়ার পর শাহবাজ আইপিএলে কোন দলে জায়গা করে নেন সেদিকেই এখন নজর বাংলার ক্রিকেটপ্রেমীদের। যদিও হতাশ করল মহম্মদ শামির পারফরম্যান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+