IPL Auction 2024: আইপিএলে ফের নতুন দল পেলেন শাহবাজ, সানরাইজার্সের থেকে ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস

IPL Auction 2024: আইপিএল নিলামে বাংলার চতুর্থ ক্রিকেটার হিসেবে দল পেলেন শাহবাজ আহমেদ। আইপিএলে নতুন দলের জার্সিতে দেখা যাবে বাংলার অলরাউন্ডারকে।

শাহবাজ যখন দল পেলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তখন বাংলা হায়দরাবাদের বিরুদ্ধে ১৩৮ রানের টার্গেট তাড়া করছে। শাহবাজ খেলবেন লখনউ সুপার জায়ান্টসে।

IPL Auction 2024

আইপিএলে মহম্মদ শামির দর উঠেছিল ১০ কোটি। আজ মুকেশ কুমার ও আকাশ দীপের দর উঠল ৮ কোটি। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে থাকলেন শাহবাজ। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। ২০২৩ সালে আরসিবির হয়ে খেলার পর ট্রেডিংয়ের মাধ্যমে চলতি বছরের আইপিএলের জন্য নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

ওয়াশিংটন সুন্দর থাকলেও শাহবাজের ব্যাটে-বলে পারদর্শিতার জন্যই তাঁকে খেলিয়েছে সানরাইজার্স। যদিও রিটেনশন লিস্টে শাহবাজকে রাখেনি। শাহবাজকে নিয়ে এদিন টক্কর চলে হায়দরাবাদ ও লখনউয়ের মধ্যে। শেষ অবধি ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে শাহবাজকে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল।

শাহবাজ আইপিএলে চার মরশুম কাটিয়েছেন আরসিবিতে। সানরাইজার্সে খেলেন চলতি বছরেই। আগামী মরশুমে শাহবাজ নামবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। আইপিএলে ৫৫ ম্যাচে ৩৭ ইনিংসে শাহবাজ ৫৩৬ রান করেছেন। ১টি অর্ধশতরান রয়েছে। বল হাতে তুলে নিয়েছেন ২১ উইকেট।

চলতি বছর সানরাইজার্সের হয়ে ১৬ ম্যাচে ১২ ইনিংসে তিনি ২১৫ রান করেন, ১৫ ইনিংসে হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। ২০২১ সালেও আরসিবিতে থাকাকালীন আইপিএলে ৭ উইকেট নিয়েছিলেন শাহবাজ। চলতি বছর দারুণ ছন্দে রয়েছেন।

রঞ্জি ট্রফিতে ৮ রানের জন্য শতরান হাতছাড়া করেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে চার উইকেট তুলে নিয়ে বাংলাকে জেতাতে সাহায্য করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তিনি দারুণভাবে শুরু করেছেন।

পাঞ্জাবের বিরুদ্ধে ঝোড়়ো অপরাজিত শতরান করে দলকে জিতিয়েছেন। তাও বাংলা যখন ১০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল, সেই পরিস্থিতি থেকে জয় নিশ্চিত করেন। আজ হায়দরাবাদ ১৮.৩ ওভারে বাংলার বিরুদ্ধে তুলেছে ১৩৭ রান।

অধিনায়ক তিলক বর্মা ৪৪ বলে ৫৭ করেন। এই ম্যাচে মহম্মদ শামি ২১ রানে তিন উইকেট নিয়েছেন। শাহবাজ ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। পাঞ্জাবের বিরুদ্ধে নিয়েছিলেন ১ উইকেট।

এই মুহূর্তে আইপিএল নিলামে অ্যাক্সিলারেটেড অকশন চলছে। ১৪৩ জন ক্রিকেটারের নাম জমা দিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। তাতে নাম নেই জেমস অ্যান্ডারসন, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপসের। ভারতীয়দের মধ্যে নাম নেই অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ, দেবদত্ত পাড়িক্কল, অর্জুন তেন্ডুলকরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+