IPL Auction 2024: রাসেলের বিকল্প রভম্যান! নিলামের শুরুতেই বাজিমাত কেকেআরের, অবিক্রিত ২ প্রাক্তন নাইট

IPL Auction 2024: আইপিএলের মেগা নিলামের আজ দ্বিতীয় দিন। এদিন প্রথম ক্রিকেটার হিসেবে দল পেলেন রভম্যান পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজের টি২০ আন্তর্জাতিক দলের অধিনায়ককে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। মনে করা হচ্ছে, রভম্যান পাওয়েল হতে পারেন আন্দ্রে রাসেলের ব্যাক-আপ প্লেয়ার।

IPL Auction 2024

২০২২ ও ২০২৩ সালে রভম্যান পাওয়েল ছিলেন দিল্লি ক্যাপিটালসে। ২০২২ সালে ১৪ ম্যাচে করেছিলেন ২৫০, দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট রেখে। ২০২৩ সালে ৩টি ম্যাচে সুযোগ পান, করেন মোট ৭ রান। চলতি বছর আইপিএলে তাঁকে নিয়েছিল রাজস্থান রয়্যালস।

রাজস্থান রয়্যালসে পাওয়েল ১০ ম্যাচে ১০৩ রান করেন, ১৫১-র বেশি স্ট্রাইক রেট রেখে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসের হয়ে খেললেও রভম্যানকে ফেরাতে আগ্রহ দেখায়নি রাজস্থান রয়্যালস। শেষ অবধি দেড় কোটি টাকায় তাঁকে দলে নিল কেকেআর।

আইপিএলে ২৭টি ম্যাচ খেলা রভম্যান পাওয়েলের ১টি উইকেট রয়েছে। ৮৮টি টি২০ আন্তর্জাতিকে তিনি ১৬৭৯ রান করেছেন। ১টি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে। বল হাতে তিনি ৫টি উইকেট পেয়েছেন টি২০ আন্তর্জাতিকে।

টি২০-তে ২৫৬টি ম্যাচের ২৩১ ইনিংসে রভম্যান পাওয়েল ৪৫৬৩ রান করেছেন। ১টি শতরান ও ১৭টি অর্ধশতরান রয়েছে। ২৬টি উইকেট রয়েছে।

নীতীশ রানা কেকেআরকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে। তবে তাঁকে ফেরানোর আগ্রহ দেখাল না কেকেআর। তাঁর জন্য দর কষাকষিতে নামে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। নীতীশের বেস প্রাইস ছিল দেড় কোটি। শেষ অবধি আরসিবিকে পিছনে ফেলে ৪.২ কোটি টাকায় নীতীশকে নিল রাজস্থান।

তবে শার্দুল ঠাকুর, অজিঙ্ক রাহানের মতো কেকেআরের প্রাক্তনীরা দল পেলেন না। শার্দুলকে ২০২৩ সালের আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস থেকে নিয়েছিল কেকেআর। ১১ ম্যাচে ১০ ইনিংসে ১১৩ রান করার পাশাপাশি ৯ ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন।

যদিও তারপরই শার্দুলকে ছেড়ে দেওয়া হয়েছিল। চলতি বছর শার্দুল ছিলেন চেন্নাই সুপার কিংসে। ৯ ম্যাচে ৩ ইনিংসে ২১ রান করেন, পাঁচটি উইকেট নেন। তাঁকে ফেরানোর চেষ্টা করেনি চেন্নাই সুপার কিংস। আগ্রহ দেখায়নি কেকেআর।

অজিঙ্ক রাহানে ২০২৩ ও ২০২৪ সালে ছিলেন চেন্নাই সুপার কিংসে। যথাক্রমে ৩২৬ ও ২৪২ রান করেন। তাঁকে এবার নিতে চাইল না সিএসকে। অন্য কোনও দলও। রাহানে ২০২২ সালে ছিলেন কেকেআরে। ৭ ম্যাচে ১৩৩ রান করেছিলেন। নিলামের শেষ লগ্নে অবশ্য দল পাওয়ার সম্ভাবনা থাকছে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+