IPL Auction 2024: কোহলিকেও পিছনে ফেললেন পন্থ-শ্রেয়স! আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামী কারা?
IPL Auction 2024: ঋষভ পন্থের আইপিএল নিলামে দর প্রত্যাশামতোই পেরিয়ে গেল ২৫ কোটি টাকার গণ্ডি। পন্থকে ২৭ কোটি টাকায় নিল লখনউ সুপার জায়ান্টস।
আইপিএলে প্রথম ভারতীয় হিসেবে ২৫ কোটি টাকার মাইলস্টোন স্পর্শ করেন শ্রেয়স আইয়ার। ২৬ কোটিরও। তবে ২৭ কোটি ছোঁয়া হয়নি শ্রেয়সের।

নিকোলাস পুরাণকে ২১ কোটি টাকায় ধরে রেখেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই দলে যোগ দিলেন ঋষভ পন্থ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে। পরে ডেভিড মিলারকে সাড়ে সাত কোটি টাকায় নিয়ে মিডল অর্ডার চরম শক্তিশালী করল লখনউ।
আইপিএল রিটেনশনের ইতিহাসে সেরা দল পেয়েছেন হেইনরিখ ক্লাসেন। তাঁকে ২৩ কোটি টাকায় ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আজ নিলামে শ্রেয়সের দর ওঠে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা। পন্থ রেকর্ড না ভাঙা অবধি শ্রেয়সই ছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার।
আইপিএলের ইতিহাসে দামী ক্রিকেটারদের তালিকার শীর্ষে এখন ঋষভ পন্থ। তাঁর পরেই রয়েছেন শ্রেয়স আইয়ার। উল্লেখ্য, বিরাট কোহলিকে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রেখেছে ২১ কোটি টাকায়। ফলে কোহলিকেও এবার আইপিএল বেতনে টেক্কা দিলেন পন্থ ও শ্রেয়স।
আইপিএল নিলামে আজ চমক দেখালেন বেঙ্কটেশ আইয়ার। তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে ফেরাল কেকেআর। অল্পের জন্য তিনি টপকাতে পারলেন না মিচেল স্টার্ককে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটারদের তালিকায় এক নম্বর থেকে নেমে আপাতত তিনেই মিচেল স্টার্ক। গত আইপিএল মিনি নিলামে তাঁকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে। বেঙ্কটেশ তাঁর পরেই।
গত বছরই মিনি নিলামে প্যাট কামিন্সকে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছিল ২০.৫ কোটি টাকায়। অধিনায়কও করে। তিনি আইয়ারের পরে চার নম্বরে। ১৮.৫ কোটি টাকায় স্যাম কারানকে নিয়েছিল পাঞ্জাব কিংস। তিনি আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারদের তালিকায় ছিলেন পঞ্চম স্থানে। ফলে আইয়ারের উত্থানে তিনি নেমে গেলেন ছয়ে।
সৌদি আরবের জেদ্দায় চলছে আইপিএল নিলাম। পন্থ ও শ্রেয়সের পর এখনও অবধি সর্বাধিক দর পেয়েছেন আইয়ার। অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহালের দর উঠেছে ১৮ কোটি টাকা। অর্শদীপকে ১৮ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। চলতি বছর আইপিএলে রাজস্থান রয়্যালসে যুজবেন্দ্র চাহাল খেলেছেন সাড়ে ৬ কোটি টাকায়। এবার পাঞ্জাব কিংস তাঁকে নিল ১৮ কোটি টাকায়।
গুজরাত টাইটান্স ১৫.৭৫ কোটি টাকায় কিনেছে জস বাটলারকে। মহম্মদ সিরাজকে ১২.২৫ কোটি টাকায় নিয়েছে গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালস মিচেল স্টার্ককে নিয়েছে ১১.৭৫ কোটি টাকায়। ১১.৫ কোটি টাকায় আরসিবি নিল ফিল সল্টকে। ১১ কোটি টাকায় পাঞ্জাব কিংস নিল মার্কাস স্টইনিসকে। ১০.৭৫ কোটি টাকায় কাগিসো রাবাডাকে নিয়েছে গুজরাত টাইটান্স। ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে নিল সানরাইজার্স হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications