IPL Auction 2024: মার্কি লিস্টে মিলার ও রাবাডা, আইপিএল নিলামে দল-প্রত্যাশী দক্ষিণ আফ্রিকার ৩১ ক্রিকেটার
IPL Auction 2024: আইপিএল নিলামের জন্য ৫৭৪ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। ৩৬৬ জন ভারতীয়র সঙ্গে নাম রয়েছে ২০৮ জন বিদেশির।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আছেন ৩৭ জন করে। তারপরই দক্ষিণ আফ্রিকা। মোট ৩১ জন প্রোটিয়া ক্রিকেটার আইপিএলে দল-প্রত্যাশী। যদিও নিলামের জন্য নাম লিখিয়েছিলেন সর্বাধিক ৯১ জন। আগেই বাদ ৬০ জন।

২০৪টি জায়গা সর্বাধিক ভর্তি হবে আইপিএল নিলামে। নেওয়া যাবে সর্বাধিক ৭০ বিদেশি। প্রথম ১২ জন মার্কি প্লেয়ারের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন ২ জন- কাগিসো রাবাডা ও ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামও আইপিএল নিলামের দিকে তাকিয়ে।
দক্ষিণ আফ্রিকার ৩১ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে আইপিএল নিলামে। ২৪ নভেম্বর ভারতীয় সময় বিকেল তিনটেয় শুরু আইপিএল নিলাম। চলবে ২৫ নভেম্বর অবধি। কাগিসো রাবাডা (বোলার-২ কোটি), ডেভিড মিলার (ব্যাটার-১ কোটি ৫০ লক্ষ), এইডেন মার্করাম (ব্যাটার-২ কোটি), কুইন্টন ডি কক (উইকেটকিপার-২ কোটি)-এর নাম রয়েছে অকশন লিস্টে।
এ ছাড়া রয়েছেন আনরিখ নরকিয়া (বোলার-২ কোটি), ফাফ দু প্লেসি (ব্যাটার-২ কোটি), মার্কো জানসেন (অলরাউন্ডার-১ কোটি ২৫ লক্ষ), ডনোভান ফেরেইরা (উইকেটকিপার-৭৫ লক্ষ), রায়ান রিকেলটন (উইকেটকিপার-১ কোটি), জেরাল্ড কোয়েটজি (বোলার-১ কোটি ২৫ লক্ষ), কেশব মহারাজ (বোলার-৭৫ লক্ষ)।
ডেওয়াল্ড ব্রেভিস (ব্যাটার-৭৫ লক্ষ), রাইলি রুসো (ব্যাটার-২ কোটি), নান্দ্রে বার্গার (বোলার-১ কোটি ২৫ লক্ষ টাকা), নকুয়াবা পিটার (বোলার-৭৫ লক্ষ), তাবরেজ শামসি (বোলার-২ কোটি), ম্যাথু ব্রিৎজকে (ব্যাটার- ৭৫ লক্ষ), কাইল ভেরেইন (উইকেটকিপার-৭৫ লক্ষ), কোয়েনা মাফাকা (বোলার-৭৫ লক্ষ), লিজাড উইলিয়ামস (বোলার-৭৫ লক্ষ)-ও আইপিএলে দলের প্রত্যাশায়।
রাসি ভ্যান ডার ডুসেন (ব্যাটার-২ কোটি), অটনিয়েল বার্টম্যান (বোলার-৭৫ লক্ষ), লুঙ্গিসানি এনগিডি (বোলার-১ কোটি), উইয়ান মুল্ডার (অলরাউন্ডার-৭৫ লক্ষ), ডোয়েন প্রিটোরিয়াস (অলরাউন্ডার-৭৫ লক্ষ), জুনিয়র ডালা (অলরাউন্ডার-৭৫ লক্ষ), ড্যারিন ডুপাভিলন (বোলার-৭৫ লক্ষ), প্যাট্রিক ক্রুগার (অলরাউন্ডার-৭৫ লক্ষ), ওয়েন পারনেল (বোলার-১ কোটি), করবিন বশ (অলরাউন্ডার-৩০ লক্ষ), ডুয়ান জানসেন (অলরাউন্ডার-৩০ লক্ষ)-এর নাম রয়েছে চূড়ান্ত তালিকায়।
চলতি বছর টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দারুণ ফর্মে ছিল। যদিও ফাইনালে ভারতের কাছে হেরে যায়। গত বছর ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপেও প্রোটিয়ারা সেমিফাইনাল অবধি গিয়েছিল। সম্প্রতি ভারতের কাছে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে হেরে গিয়েছে। কিন্তু নজর কেড়েছেন মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজিরা। তাছাড়া বেশ কয়েকজন তারকাও দল-প্রত্যাশী আইপিএলে। শেষ অবধি কতজন প্রোটিয়ার ভাগ্য খোলে তার উত্তর জানা যাবে ২৫ নভেম্বরই।












Click it and Unblock the Notifications