IPL Auction 2024: ৬ বলে ছয় ছক্কার মালিক পাঞ্জাব কিংসে! প্রিয়াংশ আর্যর দর বাড়ল রকেট গতিতে, কীর্তিগুলিও চমকপ্রদ
IPL Auction 2024: আইপিএলের নিলামে যেখানে বিশ্বের তাবড় আন্তর্জাতিক ব্যাটাররা অবিক্রিত রইলেন, সেখানে বড় চমক প্রিয়াংশ আর্য। তাঁকে নিল পাঞ্জাব কিংস।
১১টি টি২০ ম্যাচ খেলেছেন। তার মধ্যেই রয়েছে একটি সেঞ্চুরি। দিল্লি প্রিমিয়ার লিগ টি২০-তেও দেখা গিয়েছিল প্রিয়াংশুর ধামাকা।

ওই টুর্নামেন্টে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন বছর ২৩-এর এই ব্যাটার। আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। দিল্লি ক্যাপিটালস শুরুতেই তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়। চেষ্টা চালাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স।
6️⃣ 𝐒𝐈𝐗𝐄𝐒 𝐢𝐧 𝐚𝐧 𝐨𝐯𝐞𝐫 🤩
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 31, 2024
There’s nothing Priyansh Arya can’t do 🔥#AdaniDPLT20 #AdaniDelhiPremierLeagueT20 #DilliKiDahaad | @JioCinema @Sports18 pic.twitter.com/lr7YloC58D
এরপরই আসরে নামে পাঞ্জাব কিংস। দিল্লির সঙ্গে তাদের জোর টক্কর চলতে থাকে। বিড পৌঁছে যায় ১ কোটিতে। এরপরই প্রিয়াংশের জন্য আরসিবি ও পাঞ্জাব কিংসের টক্কর শুরু হয়। এরপর দর ২, ৩ কোটি টপকে যায়। বিরাট কোহলির সঙ্গে তবে কি দিল্লির আরেক ব্যাটার ওপেন করবেন আরসিবির হয়ে? চর্চা শুরু হয়।
পাঞ্জাব কিংস ৩ কোটি ৮০ লক্ষ টাকা দর দেওয়ার পর সরে দাঁড়ায় আরসিবি। সেই পরিমাণ অর্থেই তাঁকে দলে নিল পাঞ্জাব কিংস। প্রিয়াংশ নজরে পড়েন দিল্লি প্রিমিয়ার লিগে বিধ্বংসী ইনিংস খেলায়। দ্বিতীয় উইকেট জুটিতে আয়ুষ বাদোনির সঙ্গে তিনি গড়েছিলেন ২৮৬ রানের পার্টনারশিপ।
আইপিএল নিলামের আগের দিন টি২০ কেরিয়ারে প্রথম শতরানটি পেয়ে যান প্রিয়াংশ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিনি দিল্লির হয়ে ওপেন করতে নেমে ৫টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ৪৩ বলে ১০২ রান করেন প্রিয়াংশ।
উত্তরপ্রদেশের ভুবনেশ্বর কুমার, শিবন মাভি, পীযূষ চাওলা, নীতীশ রানার মতো প্লেয়ারদের সামলে বিধ্বংসী ইনিংস নিশ্চিতভাবেই প্রিয়াংশকে মাইলেজ দেয়। প্রিয়াংশের ব্যাটিংয়ের প্রশংসা ইউটিউব ভিডিওতে করেছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। আজ জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রিয়াংশ ৯ বলে ৬ রান করেন। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই ৩০ লক্ষের বেস প্রাইস থেকে পৌঁছে গেলেন ৩.৮ কোটি টাকায়। এবার আইপিএলে ঝড় তোলার অপেক্ষা।












Click it and Unblock the Notifications