IPL Auction 2024: ২৭ কোটি! শ্রেয়সের রেকর্ড ভেঙে আইপিএলে ইতিহাস পন্থের, দিল্লির প্রচেষ্টা ব্যর্থ করল লখনউ

IPL Auction 2024: ২৭ কোটি! আইপিএলে সর্বকালীন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। টুর্নামেন্টের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটার।

এদিনই শ্রেয়স আইয়ারের দর উঠেছে ২৬.৭৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করার পরই ২৭ কোটি টাকা দর হাঁকিয়ে পন্থকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস।

IPL Auction 2024

পন্থকে নেওয়ার জন্য শুরুতে লড়াই চলছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের। সানরাইজার্স হায়দরাবাদও পরে যোগ দেয়। কয়েক মিনিটেই পন্থের দর পৌঁছে যায় ২০ কোটিতে। তবে হাল ছাড়েনি লখনউ। দিল্লি ২১ কোটি পর্যন্ত দর দেয়। তারপরও আরটিএম ব্যবহার করতে চেয়েছিল পন্থের জন্য। কিন্তু লখনউ ২৭ কোটি টাকা দর হাঁকাতেই সরে যায় দিল্লি।

ঋষভ পন্থকে ২০১৬ সালের আইপিএলের আগে দিল্লি ডেয়ারডেভিলস কিনেছিল ১.৯ কোটি টাকায়। পরের বছরও তাঁর একই বেতন ছিল আইপিএলে। ২০১৮ সালে পন্থের বেতন বেড়ে হয় ৮ কোটি টাকা। ওই পরিমাণ অর্থ খরচ করেই ২০১৯ সালের আইপিএলের জন্য তাঁকে ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস (দলের নাম বদলায় ওই বছরই)।

২০২০ সালে দিল্লি পন্থকে আট কোটি টাকার বেতনেই ধরে রেখেছিল। ২০২১ সালের আইপিএলে পন্থের বেতন ফের বাড়ে। পৌঁছে যায় ১৫ কোটি টাকায়। ২০২২ সালের মেগা নিলামের আগে পন্থকে ১৬ কোটি টাকায় ধরে রেখেছিল ক্যাপিটালস। যদিও এবারের আইপিএল নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ঋষভ পন্থ সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তাঁর আইপিএল নিলামে যাওয়ার কারণ অর্থ নয়। জানা গিয়েছে, ঋষভ পন্থ অধিনায়ক হিসেবে দল গঠন-সহ যাবতীয় পরিকল্পনা থাকতে চাইলেও তাঁকে নেতৃত্বে রাখতে রাজি নয় দিল্লি ক্যাপিটালসের নয়া ম্যানেজমেন্ট। সে কারণেই বিচ্ছেদ।

২০১৬ সাল থেকে চলতি বছরের আইপিএল অবধি পন্থ টানা দিল্লি ফ্র্যাঞ্চাইজিতেই ছিলেন। তবে দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে থাকায় ২০২৩ সালে খেলতে পারেননি। ১১১টি আইপিএল ম্যাচে ১১০ ইনিংসে ১৭ বার অপরাজিত থেকে ৩২৮৪ রান করেছেন পন্থ। ১টি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে। ২০১৮ সালে একমাত্র শতরানটি পেয়েছিলেন তিনি। শ্রেয়স আইয়ারের পর পন্থকে অধিনায়ক করেছিল ক্যাপিটালস। আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ১৪৮.৯৩।

এবারের নিলাম মনে করাল গতবারের মিনি অকশনকে। প্যাট কামিন্স আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার কয়েক মিনিটেই কামিন্সের রেকর্ড ভেঙে দেন স্টার্ক। এবার স্টার্কের আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারের রেকর্ড প্রথমে ভাঙেন শ্রেয়স, তারপর সেই নজির ছাপিয়ে গেলেন পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+