IPL Auction 2024: আইপিএল নিলামের আগে হতাশ করলেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে পাঞ্জাবের বিরুদ্ধে চাপে বাংলা

IPL Auction 2024: আইপিএল নিলাম কাল সৌদি আরবের জেদ্দায়। কালই মার্কি লিস্টে রয়েছে মহম্মদ শামির নাম। বড় প্রশ্ন হলো, শামি কি দল পাবেন?

দল পেলেও শামির দর কমতে পারে বলে মন্তব্য করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁকে পাল্টা কটাক্ষও করেন শামি। কিন্তু আইপিএল নিলামের আগে হতাশই করলেন তিনি।

IPL Auction 2024

রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। ১৯.৪ ওভারে পাঞ্জাব অল-আউট হয়ে যায় পাঞ্জাব। ১৯ বলে ৩৫ রান করেন প্রভসিমরন সিং। তিনটি করে চার ও ছয় হাঁকিয়েছেন। ২৬ বলে ২৮ করেন নেহাল ওয়াধেরা।

অধিনায়ক অভিষেক শর্মা ৮ বলে ১৮ রান করেন, তিনিও তিনটি ছয় মেরেছেন। দশে নেমে ১১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন অর্শদীপ সিং, ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে। নমন ধীর ৫ বলে ১২, সানভীর সিং ৩ বলে ১, রামনদীপ সিং ৪ বলে ৬ রান করেন।

অভিষেক, রামনদীপ ছাড়া পাঞ্জাবের অনেকেই আইপিএল নিলামের আগে বিভিন্ন দলের নজর কাড়ার চেষ্টা চালাতে মরিয়া ছিলেন। নেহাল ওয়াধেরাকে আউট করেন শামি। ২১ বলে সর্বাধিক ৩৯ রান করা আনমোলপ্রীত সিংকে শামি রান আউটও করেন।

রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শামি দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছিলেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে শামির খেলার উপর নির্ভর করছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কয়েকটি ম্যাচের পর তাঁর ফিটনেস কেমন থাকে তার উপরেই। বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স ও মেডিক্যাল টিম শামির উপর নজর রাখছে রাজকোটেও।

এদিন শামিই বাংলার হয়ে বোলিং ওপেন করেন। ২০২২ সালে অ্যাডিলেডে টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শামি শেষবার টি২০ আন্তর্জাতিক খেলেছিলেন। তারপর তাঁকে টি২০ ফরম্যাটে দেখা গিয়েছে ২০২৩ সালের আইপিএলে। চলতি বছর আইপিএলেও খেলতে পারেননি।

শামিকে ধরে রাখেনি গুজরাত টাইটান্স। কাল শামির নজর থাকবে আইপিএল নিলামেও। কোন দল কত দর দিয়ে তাঁকে নেয়, কিংবা ফিটনেস নিয়ে সংশয়ে আদৌ কেউ নেয় কিনা সেটাই দেখার। আজ শামি ৪ ওভারে ১টি উইকেট পেলেও ৪৬ রান দিলেন। ইকনমি ১১.৫০। ১০টি ডট বল করেছেন।

শাহবাজ আহমেদও আইপিএলে দল-প্রত্যাশী। তিনি ৩ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। আইপিএল নিলামের আগে ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ২৬ রান দিয়ে পেলেন ২ উইকেট। করণ লাল ৩.৪ ওভারে ২৩ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

কণিষ্ক শেঠ অভিষেককে আউট করলেও ২ ওভারে ২০ রান দেন। ঈশান পোড়েল ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেট পাননি। জবাবে খেলতে নেমে চাপে পড়ে গিয়েছে বাংলা। ৩.২ ওভারে স্কোর ৩ উইকেটে ১০। ২ বলে শূন্য রানে অর্শদীপ সিংয়ের শিকার ওপেনার অভিষেক পোড়েল। ৫ বলে ৪ রানে অভিষেক শর্মার শিকার সুদীপ চট্টোপাধ্যায়। করণ লাল ১০ বলে ২ রান করে অভিষেকের দ্বিতীয় শিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+