IPL Auction 2024: ১৪ কোটি! রাহুলকে ছিনিয়ে নিল দিল্লি, কেকেআরে নেই কোনও মার্কি প্লেয়ার

IPL Auction 2024: আইপিএল নিলাম থেকে কোনও মার্কি প্লেয়ারকে নিতে পারল না কলকাতা নাইট রাইডার্স। লোকেশ রাহুলকে নেওয়ার চেষ্টাও ব্যর্থ।

শেষ অবধি, চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে রাহুলকে নিল দিল্লি ক্যাপিটালস। ১৪ কোটি টাকার চুক্তিতে। অক্ষর প্যাটেল, নাকি রাহুল, কাকে অধিনায়ক করা হবে সেটাই এখন মূল চর্চার বিষয়।

IPL Auction 2024

আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার দৌড়ে প্রথম থেকেই ছিলেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। রাহুলের নাম ছিল দ্বিতীয় মার্কি সেটে। তার আগে শ্রেয়স আইয়ারের দর ওঠে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা। ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় নেয় রাহুলের পুরানো দল লখনউ সুপার জায়ান্টস।

রাহুলকে নেওয়ার জন্য এদিন সবার প্রথমে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। দ্রুত দর কষাকষিতে নামে আরসিবি। কেকেআর যখন ১০.৭৫ কোটি টাকা দর দিয়েছে তখন লড়াই থেকে সরে যায় তারা। দিল্লি ক্যাপিটালস ১১ কোটি টাকা দর দিয়ে বসে।

শেষ অবধি দিল্লির সঙ্গে পেরে ওঠেনি কেকেআর। এরপর দিল্লির সঙ্গে লড়াই চলতে থাকে চেন্নাই সুপার কিংসের। শেষ অবধি ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস নিয়ে নেয় রাহুলকে। তার আগে লখনউ জানায় তারা রাহুলের জন্য আরটিএম ব্যবহার করবে না।

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন লোকেশ রাহুল। সেবার ৫ ম্যাচে ২ ইনিংসে ২০ রান করেন। ২০১৪ ও ২০১৫ সালে রাহুল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৮ ইনিংসে (দুই মরশুমেই) ১৬৬ ও ১৪২ রান করেন। ২০১৬ সালে আরসিবিতে ফিরে ১২ ইনিংসে ৩৯৭ রান করেন।

২০১৮ সাল থেকে ২০২১ অবধি রাহুল ছিলেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে। সেখানে অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। ২০১৮ সালে ১৪ ম্যাচে ৬৫৯, ২০১৯ সালে ১৪ ম্যাচে ৫৯৩, ২০২০ সালে ১৪ ম্যাচে ৬৭০, ২০২১ সালে ১৩ ম্যাচে ৬২৬ রান করেন।

২০১৯ ও ২০২০ সালে একটি করে এবং ২০২২ সালের আইপিএলে ২টি শতরান হাঁকান রাহুল। এরপর ২০২২ থেকে ২০২৪ অবধি রাহুল লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন। তবে চোটের কারণে ২০২৩ সালে আইপিএলের দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি। ২০২২ সালে ১৫ ম্যাচে ৬১৬, ২০২৩ সালে ৯ ম্যাচে ২৭৪ ও চলতি বছর ১৪ ম্যাচে ৫২০ রান করেন।

আইপিএল নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে ১৩২ ম্যাচে ১২৩ ইনিংসে রাহুলের ৪৬৮৩ রান রয়েছে। চারটি শতরান ও ৩৭টি অর্ধশতরানের মালিক রাহুলের আইপিএলে স্ট্রাইক রেট ১৩৪.৬০। এ বছরের আইপিএলে রাহুলের স্ট্রাইক রেট ছিল ১৩৬.১২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+