IPL Auction 2024: সল্টকে না পারলেও গুরবাজকে ফেরাল কেকেআর, ডি ককের সঙ্গে নরকিয়াও এবার নাইট
IPL Auction 2024: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বাড়িয়ে নিল ওপেনিং ব্যাটারদের সংখ্যা। সুনীল নারিন ওপেন করতে নেমে দারুণ ভরসা দিয়েছেন নাইট শিবিরকে।
আজ এখনও অবধি ২ উইকেটকিপার-ব্যাটারকে নিল কলকাতা নাইট রাইডার্স। দুজনেই বিদেশি। কুইন্টন ডি কককে নেওয়ার পর রহমানুল্লাহ গুরবাজকেও নিয়েছে কেকেআর।

কুইন্টন ডি ককের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে নেওয়ার আগ্রহ দেখালেই আসরে নেমে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। ডি কক আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। তবে অভিজ্ঞ এই প্লেয়ারকে নিয়ে দর কষাকষি ভালোই চলতে থাকে।
মুম্বই ইন্ডিয়ান্স ৩ কোটি টাকা দর দেওয়ার পর কেকেআর আগ্রহ দেখায়। কেকেআর ৩.৬ কোটি টাকা দর দিতেই মুম্বই ইন্ডিয়ান্স সরে দাঁড়ায়। লখনউ সুপার জায়ান্টস ডি ককের জন্য রাইট টু ম্যাচ কার্ড প্রয়োগ করতে চায়নি। ফলে ৩.৬ কোটি টাকায় কেকেআর নিল ডি কককে।
ইংল্যান্ডের নির্ভরযোগ্য ওপেনার ফিল সল্টকে নেওয়ার চেষ্টা চালায় কেকেআর। কিন্তু আরসিবি সাড়ে ১১ কোটি টাকা দর দিতেই সরে যায় কেকেআর। এর আগে, শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, মহম্মদ শামি, রাহুল ত্রিপাঠীর জন্য দর হেঁকেও শেষ অবধি নিতে পারেনি আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
ডি ককের পাশাপাশি আরেক বিদেশি কিপার-ব্য়াটারকে নিয়েছে কেকেআর। তিনি হলেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। কেকেআর প্রথমে তাঁকে বেস প্রাইসে নেওয়ার আগ্রহ দেখায়। আর কেউ দর কষাকষিতে না আসায় কেকেআর ২ কোটি টাকায় ফেরাল গুরবাজকে।
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডকে নিতেও আগ্রহ দেখিয়েছিল কেকেআর। লখনউ সুপার জায়ান্টস প্রথমে হ্যাজলউডের জন্য দর দেয়। তারপরই যোগ দেয় কেকেআর। কিন্তু বেশিক্ষণ লড়াইয়ে থাকতে পারেননি। হ্যাজলউড সাড়ে ১২ কোটি টাকায় গেলেন আরসিবিতে।
উল্লেখ্য, পারথ টেস্টে বিরাট কোহলিকে হ্যাজলউড আউট করেছিলেন। তাঁকে ফেরাল আরসিবি। ২০২২ ও ২০২৩ সালে তিনি আরসিবিতে ছিলেন। চলতি বছর খেলেননি।
হ্যাজলউডকে না পেলেও দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়াকে নিল কেকেআর। দর কষাকষিতে লখনউ সুপার জায়ান্টসকে পরাস্ত করে। দিল্লি ক্যাপিটালস নরকিয়ার জন্য আরটিএম ব্যবহার করেনি। তাঁকে সাড়ে ৬ কোটি টাকায় দলে নিল কেকেআর।












Click it and Unblock the Notifications