Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Auction 2024: আইপিএল নিলামে এবার বিদেশিদের মধ্যে সবচেয়ে দামী বাটলার, বোলার হিসেবে ৩ জন

IPL Auction 2024: আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের তালিকার প্রথম পাঁচেই ভারতীয়রা। যা ২০১১ (৭ জন)-এর পর আর হয়নি আইপিএল নিলামের ইতিহাসে।

আইপিএল নিলামে এবার সর্বাধিক দর পাওয়া ক্রিকেটারদের তালিকাতেও এগিয়ে ভারতীয়রাই। প্রথম ২০-তে রয়েছেন ৯ বিদেশি। তাঁদের মধ্যে তিনজন করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ১ জন করে।

IPL Auction 2024

আইপিএল নিলামের আগে জস বাটলারকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। ২ কোটি টাকার বেস প্রাইস থেকে বাটলারের দর ক্রমাগত বৃদ্ধি পেয়ে শেষ অবধি থামল ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায়। ফলে উইকেটকিপার-ব্যাটার বাটলার এবারের নিলামে সর্বাধিক দর পাওয়া ক্রিকেটার। বাটলার খেলবেন গুজরাত টাইটান্সে।

বাটলারের পরেই যুগ্মভাবে ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজলউড ও জোফ্রা আর্চার। তাঁদেরও বেস প্রাইস ছিল ২ কোটি টাকার। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পেসারদের দর উঠল সাড়ে ১২ কোটি টাকা করে। বোল্ট মুম্বই ইন্ডিয়ান্সে, হ্যাজলউড আরসিবিতে ও আর্চার খেলবেন রাজস্থান রয়্যালসে।

মিচেল স্টার্কের দর অনেকটাই কমল। গত বছর মিনি নিলাম থেকে স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। এবার ২ কোটি টাকা বেস প্রাইস ছিল অজি পেসারের। তাঁর এবার দর উঠল ১১ কোটি ৭৫ লক্ষ, যা আগের তুলনায় অর্ধেকের কম। স্টার্ককে নিল দিল্লি ক্যাপিটালস।

২ কোটি টাকা বেস প্রাইস ছিল ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্টের, তাঁর বেতন হলো সাড়ে ১১ কোটি টাকা। সল্টকে নিয়েছে আরসিবি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টইনিসের দর ২ কোটি বেস প্রাইস থেকে পৌঁছে গেল ১১ কোটি টাকায়। স্টইনিসকে দেখা যাবে পাঞ্জাব কিংসে।

২ কোটি টাকা বেস প্রাইস ছিল দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডার। তাঁকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় নিল গুজরাত টাইটান্স। তালিকায় চমক আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। নূরকে ১০ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+