IPL Auction 2024: জানসেন ৭ কোটিতে পাঞ্জাবে! আরসিবিতে ক্রুণাল, সুন্দর গুজরাতে, প্রথম পর্বে কাকে নিল কারা?

IPL Auction 2024: আইপিএল নিলামের শেষ দিনে প্রথম আধ ঘণ্টায় সর্বাধিক দর পেলেন মার্কো জানসেন। দক্ষিণ আফ্রিকার এই প্লেয়ার ভারতের বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখিয়েছিলেন।

জানসেনকে নিয়েছে পাঞ্জাব কিংস। ওয়াশিংটন সুন্দরকে নিল গুজরাত টাইটান্স। ক্রুণাল পাণ্ডিয়াকে খেলতে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

IPL Auction 2024

জানসেনের বেস প্রাইস ছিল ১ কোটি ২৫ লক্ষ টাকা। প্রথমে বিডিংয়ে অংশ নেয় মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব কিংসের সঙ্গে দর কষাকষি চলার মধ্যেই ঢুকে পড়ে গুজরাত টাইটান্স। শেষ অবধি জানসেনকে ৭ কোটি টাকায় নিল রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন পাঞ্জাব।

স্যাম কারান দুই মরশুম পাঞ্জাব কিংসে কাটানোর পর ফিরলেন চেন্নাই সুপার কিংসে। এই দলের হয়ে তিনি ২০২০ ও ২০২১ সালের আইপিএলে খেলেন। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরাকে নিয়েছিল পাঞ্জাব। চলতি বছর বেশিরভাগ ম্যাচে তিনিই নেতৃত্ব দেন। তবে তাঁকে আর ধরে রাখেনি পাঞ্জাব।

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার নেওয়ার জন্য প্রথমেই ঝাঁপায় চেন্নাই সুপার কিংস। এরপর দর কষাকষি শুরু হয় লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। শেষ অবধি লখনউকে টেক্কা দিয়ে কারানকে নিল চেন্নাই সুপার কিংস, ২.৪ কোটি টাকায়। পাঞ্জাব কিংস তার আগে জানায় আরটিএম ব্যবহার করা হবে না।

ওয়াশিংটন সুন্দরের বেস প্রাইস ২ কোটি টাকা। তামিলনাড়ুর অলরাউন্ডারকে নেওয়ার জন্য গুজরাত টাইটান্সের সঙ্গে দর কষাকষি চলে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। শেষ অবধি তাঁকে ৩.২ কোটি টাকায় নিল গুজরাত টাইটান্স। এই দলে এম শাহরুখ খান, সাই সুদর্শনের মতো তামিলনাড়ুর প্লেয়াররাও রয়েছেন।

ক্রুণাল পাণ্ডিয়াকে ছেড়ে দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তাঁরও বেস প্রাইস ২ কোটি টাকার। রাজস্থান রয়্যালস প্রথম আগ্রহ দেখায়। আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ অবধি ৫.৭৫ কোটি টাকা দর দেয় আরসিবি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন হার্দিক পাণ্ডিয়ার দাদা। লখনউ আরটিএম ব্যবহার না করায় আরসিবি ক্রুণালকে পেয়ে গেল।

অস্ট্রেলিয়ার জশ ইনগ্লিসকে ২.৬ কোটি টাকায় দলে নিল পাঞ্জাব কিংস। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটনকে ১ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনি এমআই কেপ টাউনে খেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+