IPL Auction 2024: আইপিএল নিলামে সর্বাধিক রিজার্ভ প্রাইস ২ কোটি টাকা, তালিকায় কোন ৮১ ক্রিকেটার?
IPL Auction 2024: আইপিএল নিলামে সর্বাধিক বেস প্রাইস বা রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা। সর্বনিম্ন রিজার্ভ প্রাইস ২০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।
সর্বাধিক বেস প্রাইসে নাম লিখিয়েছেন মোট ৮১ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে মার্কি প্লেয়ার ১১ জন। তালিকায় রয়েছেন অনেক ভারতীয়। তবে বিদেশিরাই বেশি।

জস বাটলার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, মিচেল স্টার্ক, যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, লোকেশ রাহুল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, হ্যারি ব্রুক, ডেভন কনওয়ে, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, এইডেন মার্করাম, দেবদত্ত পাড়িক্কল রয়েছেন ২ কোটি টাকার ব্র্যাকেটে।
এ ছাড়া রয়েছেন ডেভিড ওয়ার্নার, রবিচন্দ্রন অশ্বিন, বেঙ্কটেশ আইয়ার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, মার্কাস স্টইনিস, জনি বেয়ারস্টো, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, ঈশান কিষাণ, ফিল সল্ট, ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজলউড, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, টি নটরাজন, আনরিখ নরকিয়া, নূর আহমেদ।
আরও যাঁরা সর্বাধিক বেস প্রাইস বেছে নিয়েছেন তাঁরা হলেন ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, অ্যাডাম জাম্পা, ফাফ দু প্লেসি, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন, স্যাম কারান, মার্কো জানসেন, ড্যারিল মিচেল, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জশ ইনগ্লিস, দীপক চাহার, লকি ফার্গুসন, ভুবনেশ্বর কুমার, মুকেশ কুমার, মুজিব উর রহমান, আদিল রশিদ।
ফিন অ্যালেন, বেন ডাকেট, রাইলি রুসো, জেমস ভিন্স, মঈন আলি, টিম ডেভিড, উইল জ্যাকস, টম ব্যান্টন, স্পেনসার জনসন, মুস্তাফিজুর রহমান, নবীন উল হক, উমেশ যাদব, তাবরেজ শামসি, এভিন লুইস, স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, মিচেল স্যান্টনার, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, অ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন, টাইমাল মিলসও রয়েছেন ২ কোটি টাকার ব্র্যাকেটে।












Click it and Unblock the Notifications