IPL Auction 2024: আইপিএল নিলামে নাম লিখিয়েও ছাঁটাই ১ হাজার জন! কোন দেশের উপর পড়ল বেশি কোপ?
IPL Auction 2024: আইপিএল নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছিলেন ১৫৭৪ জন। তাঁদের মধ্যে ভারতীয়র সংখ্যা ছিল ১১৬৫, বিদেশি ৪০৯ জন।
বিসিসিআই যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে তাতে নাম আছে ৫৭৪ জনের। অর্থাৎ, নিলামের আগেই ছাঁটাই ১ হাজার জন।

১৫৭৪ জনের তালিকায় ছিলেন ৩২০ জন ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ার এবং ১২২৪ জন আনক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট না খেলা প্লেয়ার। ক্যাপড ভারতীয় ছিলেন ৪৮ জন, আনক্যাপড ভারতীয় ছিলেন ৯৬৫ জন।
আগে আইপিএল খেলেছেন এমন আনক্যাপড ভারতীয়র সংখ্যা ছিল ১৫২, বিদেশিদের ক্ষেত্রে সংখ্যাটি ৩। ১০৪ জন বিদেশি আনক্যাপড দল-প্রত্যাশী হয়ে নাম লিখিয়েছিলেন।
বিসিসিআই নিলামের জন্য যে চূড়ান্ত ৫৭৪ জনের তালিকা প্রকাশ করল তাতে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি রয়েছেন। সর্বাধিক ২০৪ জনকে নেওয়া যাবে। ৭০ জনের বেশি বিদেশি এবারের নিলাম থেকে দল পাবেন না।
চূড়ান্ত তালিকায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের সংখ্যা যথাক্রমে ৪৮ ও ১৯৩। অ্যাসোসিয়েট দেশের রয়েছেন ৩ জন। আনক্যাপড ভারতীয় ৩১৮ জন, আনক্যাপড বিদেশি ১২। ফলে বোঝাই যাচ্ছে ভারতীয়দের পাশাপাশি বহু বিদেশির নাম বাদ পড়েছে।
আইপিএল নিলামের জন্য কোন দেশের কতজন নাম লিখিয়েছিলেন এবং কতজন চূড়ান্ত তালিকায় থাকলেন তা দেখে নেওয়া যাক:
আফগানিস্তান থেকে নাম লেখান ২৯ জন, চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ১৮ জনের। অস্ট্রেলিয়ার ৭৬ জন নাম লিখিয়েছিলেন, ভাগ্য পরীক্ষা হবে ৩৭ জনের। বাংলাদেশ থেকে ১৩ জন নাম লেখান, শেষ অবধি রয়েছেন ১২ জন।
ইংল্যান্ডের ৫২ জন নাম লেখান, নিলামে উঠবে ৩৭ জনের নাম। আয়ারল্যান্ড থেকে নাম লেখান ৯ জন। নেদারল্যান্ডসের ১২ জন নাম লেখান, নিলামের চূড়ান্ত তালিকায় টিকে ২ জন।
নিউজিল্যান্ডের ৩৯ জন নাম লিখিয়েছিলেন, ২৪ জন ভাগ্য পরীক্ষার সুযোগ পাচ্ছেন। স্কটল্যান্ডের ২ জন নাম লেখালেও চূড়ান্ত তালিকায় রয়েছেন ১ জন। দক্ষিণ আফ্রিকা থেকে নাম লেখান ৯১ জন, চূড়ান্ত তালিকায় আছে ৩১ জনের নাম। শ্রীলঙ্কা থেকে ২৯ জন নাম লিখিয়েছিলেন, ১৯ জনের ভাগ্য পরীক্ষা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নাম লেখান ১০ জন, চূড়ান্ত তালিকায় ২ জনের নাম রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে নাম লেখান ৩৩ জন, বাদ পড়েছে ১১ জনের নাম। জিম্বাবোয়ে থেকে নাম লেখান ৮ জন, তিনজনের ভাগ্য পরীক্ষা হবে আইপিএল নিলামে।
কানাডার ৪, সংযুক্ত আরব আমিরশাহীর ১ ও ইতালির ১ জনের নাম ১৫৭৪ জনের তালিকায় থাকলেও সকলেই বাদ পড়েছে চূড়ান্ত ৫৭৪ জনের তালিকায়।












Click it and Unblock the Notifications