IPL Auction 2024: আইপিএল নিলামে বাদ পড়লেন ওয়েস্ট ইন্ডিজের অনেকেই, চূড়ান্ত তালিকায় ঠাঁই কোন ২২-এর?

IPL Auction 2024: আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ২০৮ জন বিদেশির। সবচেয়ে বেশি ৩৭ জন করে রয়েছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।

দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন ৩১ জন, নিউজিল্যান্ডের ২৪ জন। ওয়েস্ট ইন্ডিজ থেকে নিলামে নাম লিখিয়েছিলেন ৩৩ জন। তাঁদের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম আছে ২২ জনের।

IPL Auction 2024

আইপিএল নিলামে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সবচেয়ে বেশি ২ জনকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তাঁরা হলেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। এ ছাড়া নিকোলাস পুরাণকে প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস। শিমরন হেটমায়ারকে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস।

আইপিএল প্রথম থেকেই ক্যারিবিয়ান ক্রিকেটাররা নজর কেড়েছেন, তারকা হয়ে উঠেছেন। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে টি২০-তে বিশেষজ্ঞ অনেকেই। আইপিএল নিলামে যাঁরা ভাগ্য পরীক্ষার সুযোগ পাচ্ছেন তাঁদের মধ্যে অনেকের বেস প্রাইস ২ কোটি টাকা।

২২ জনের তালিকায় ঠাঁই হয়েছে রভম্যান পাওয়েল (ব্যাটার-১ কোটি ৫০ লক্ষ), শেই হোপ (উইকেটকিপার-১ কোটি ২৫ লক্ষ), আকিল হোসেন (বোলার-১ কোটি ৫০ লক্ষ), শেরফান রাদারফোর্ড (ব্যাটার-১ কোটি ৫০ লক্ষ), রোমারিও শেফার্ড (অলরাউন্ডার-১ কোটি ৫০ লক্ষ), ব্র্যান্ডন কিং (ব্যাটার-৭৫ লক্ষ), এভিন লুইস (ব্যাটার-২ কোটি)এর।

জনসন চার্লস (উইকেটকিপার-৭৫ লক্ষ), আন্দ্রে ফ্লেচার (উইকেকিপার-৭৫ লক্ষ), আলজারি জোসেফ (বোলার-২ কোটি), মিকাইল লুইস (ব্যাটার-৭৫ লক্ষ), কাইল মেয়ার্স (অলরাউন্ডার-১ কোটি ৫০ লক্ষ), শামার জোসেফ (বোলার-৭৫ লক্ষ)-এরও ভাগ্য পরীক্ষা হতে চলেছে।

এ ছাড়াও রয়েছেন গুডাকেশ মোতি (অলরাউন্ডার-৭৫ লক্ষ), জেসন হোল্ডার (অলরাউন্ডার-২ কোটি), ওবেদ ম্যাককয় (বোলার-১ কোটি ২৫ লক্ষ), রস্টন চেজ (অলরাউন্ডার-৭৫ লক্ষ), অ্যালিক আথানেজ (অলরাউন্ডার-৭৫ লক্ষ), ডমিনিক ড্রেকস (অলরাউন্ডার-১ কোটি ২৫ লক্ষ), ম্যাথু ফোর্ডে (অলরাউন্ডার-১ কোটি ২৫ লক্ষ), কিমো পল (অলরাউন্ডার-১ কোটি ২৫ লক্ষ), ওডেন স্মিথ (অলরাউন্ডার-৭৫ লক্ষ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+