IPL Auction 2024: আইপিএল নিলামের প্রথম দিনে ভাগ্য পরীক্ষা ৮৪ জনের, আরটিএম নিয়েও বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

IPL Auction 2024: সৌদি আরবের জেদ্দায় ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে আইপিএল নিলাম। সবমিলিয়ে ৫৭৭ জনের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়।

তবে আজ খোলা হবে শুধুই প্রথম ১২টি সেট। সেই সঙ্গে মার্কিদের ২টি সেট। ফলে মোট ৮৪ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে এদিন। ক্রিকবাজের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।

IPL Auction 2024

আইপিএল নিলাম শুরু হবে মার্কি সেট দিয়েই। তারপর আরও ১২টি সেট খোলা হবে। প্রতিটি সেটেই থাকছে ৬ জন করে ক্রিকেটারের নাম। ১২ জন মার্কি ক্রিকেটারের সঙ্গে আরও ৭২ জন ক্রিকেটারের নাম নিলামের টেবলে আসবে প্রথম দিন।

ফলে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, আজ অ্যাক্সিলারেটেড অকশন হচ্ছে না। কেন না, ১১৭ নম্বর প্লেয়ারের নাম থেকে অ্যাক্সিলারেটেড নিলাম হবে। যেখানে ১০টি দলের তরফে যে ক্রিকেটারদের নাম বেছে দেওয়া হবে তাঁদেরই ভাগ্য নির্ধারিত হবে।

বিসিসিআই বিভিন্ন দলকে যে নির্দেশিকা দিয়েছে তাতে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যেতে পারে যে কোনও পরিমাণ অর্থের জন্যই। রাউন্ড ফিগারের প্রয়োজন পড়বে না। আরটিএম কার্ডের নিয়ম নিয়ে মতানৈক্য রয়েছে। তারই মধ্যে এই নয়া নিয়ম। ১০টি ফ্র্যাঞ্চাইজির হাতে সবমিলিয়ে ১৪টি আরটিএম কার্ড রয়েছে।

মার্কি প্লেয়ারদের প্রথম সেটে নাম রয়েছে জস বাটলার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও মিচেল স্টার্কের। দ্বিতীয় মার্কি সেটে রয়েছেন যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, লোকেশ রাহুল, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

১০টি দল সবমিলিয়ে ৬৪১.৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিচ্ছে। তার বেশি পরিমাণই ব্যয় হতে পারে মার্কি প্লেয়ারদের দলে নিতে। মার্কি প্লেয়ারদের সেটের নিলাম শেষ হলে হবে মিনিট পঁয়তাল্লিশের মধ্যাহ্নভোজের বিরতি।

সেই বিরতির পর রয়েছে ক্যাপড ব্যাটারদের সেট। তারপর অলরাউন্ডার ও উইকেটকিপারদের। এরপর আবার ১৫ মিনিটের ব্রেক। তারপর নিলামে নাম আসবে ক্যাপড বোলারদের। এরপর ১০ মিনিটের ব্রেক। তারপর আসবে আনক্যাপড প্লেয়ারদের সেট।

ফাফ দু প্লেসি, কেন উইলিয়ামসন, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানের নিলাম আজ হবে না। হবে কাল। ১১৬ নম্বর পর্যন্ত একে একে নিলাম প্রক্রিয়া চলবে। তারপর অ্যাক্সিলারেটেড অকশন। দ্রুত নিলাম চালাতে ফ্র্যাঞ্চাইজিদের ২৫ জনের নাম জমা দিতে বলা হবে। ৫৭৭ জনের মধ্য়ে সর্বাধিক ২০৪ জন দল পাবেন, ৭০ বিদেশি-সহ।

০ থেকে ১ কোটি টাকার প্লেয়ারদের জন্য ৫ লক্ষ টাকা বিডিং ইনক্রিমেন্টস ঘোষণা করেছে বিসিসিআই। ১ থেকে ২ কোটির জন্য ১০ লক্ষ, ২ থেকে ৫ কোটির জন্য ২০ লক্ষ ও পাঁচ কোটির বেশি দর উঠলে পরের বিড বাড়বে ২৫ লক্ষ টাকা। ১.২৫ কোটির পরের বিড হবে ১.৩ কোটির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+