IPL Auction 2024: পন্থ বা রাহুলকে নেওয়ার ব্যাপারে সন্দিহান চেন্নাই সুপার কিংস, নিলামে টার্গেট কোন ৫ তারকাকে?

IPL Auction 2024: আইপিএলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই দলে ঋষভ পন্থকে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা চলছে। যদিও চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।

ঋষভ পন্থ, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারদের নিয়ে নিলামে ব্যাপক দর কষাকষি হবে। আর সেটাই চিন্তা সিএসকের।

IPL Auction 2024

মহেন্দ্র সিং ধোনি কতদিন আইপিএল খেলবেন তা নিশ্চিত নয়। ফলে ভালো মানের একজন উইকেটকিপার-ব্যাটার নেওয়ার প্রয়োজন রয়েছে সিএসকের। ঋষভ পন্থ বা লোকেশ রাহুল দুজনেই বিকল্প হতে পারেন। বিশেষ করে পন্থই এগিয়ে। তাছাড়া দুজনেরই আইপিএল বা ভারতীয় দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে।

চেন্নাই সুপার কিংসের হাতে পড়ে রয়েছে ৫৫ কোটি টাকা। একটি রাইট টু ম্যাচ কার্ড তারা ব্যবহার করতে পারবে একজন ক্যাপড বা একজন আনক্যাপডের জন্য। মনে করা হচ্ছে, ডেভন কনওয়ে বা রাচিন রবীন্দ্রর জন্যই সেটি চেন্নাই সুপার কিংস ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোনও বড় নামকে নেওয়ার বিষয়ে চেন্নাই সুপার কিংস যে সংশয়ে তা স্পষ্ট হয়েছে কাশী বিশ্বনাথনের কথাতেই। প্রোভোক টিভিতে অম্বাতি রায়ডুকে সাক্ষাৎকারে কাশী জানান, কোন কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে তা নিয়ে কথা বলা হয়েছিল অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি ও কোচ স্টিফেন ফ্রেমিংয়ের সঙ্গে।

চেন্নাই সুপার কিংসকে বিগত কয়েক বছরে যাঁরা সাফল্য এনে দিয়েছেন, স্থিতাবস্থা সুনিশ্চিত করেছেন এবং আগামী দিনেও ধারাবাহিকতা দেখাতে পারেন তা বিবেচনা করেই রিটেনশন হয়েছে। তবে এই ক্রিকেটারদের রিটেন করার পর নিলামে যে বেশি পরিমাণ অর্থ থাকবে না তাও বুঝেছিলেন সিএসকে কর্তারা।

ঋতুরাজ গায়কোয়াড়কে ১৮ কোটি, রবীন্দ্র জাদেজাকে ১৮ কোটি, মাথিশা পাথিরানাকে ১৩ কোটি, শিবম দুবেকে ১২ কোটি ও মহেন্দ্র সিং ধোনিকে ৪ কোটি টাকায় রেখেছে সিএসকে। কাশীর কথায়, ভারতের সেরা ক্রিকেটারদের নিলাম থেকে নেওয়ার ক্ষেত্রে আমরা যে অন্যদের সঙ্গে পেরে উঠব না সেটাও জানি। আমরা চেষ্টা চালাব, তবে ওই ক্রিকেটারদের নিতে আমরা সফল হতে পারব কিনা জানি না।

এদিকে, নিলামে যে ক্রিকেটারদের চেন্নাই সুপার কিংস টার্গেট করতে পারে তাঁরা হলেন মার্কাস স্টইনিস, স্যাম কারান, পীযূষ চাওলা, ফিল সল্ট ও হর্ষল প্যাটেল। সল্টকে নিলে ওপেনিংয়ের সমস্যা মিটবে। চাওলা অভিজ্ঞ স্পিনারষ কারান ব্য়াটে-বলে অবদান রাখতে পারেন। স্টইনিসও। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষল কার্যকরী হতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+