IPL Auction 2024: আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্ল্যান রেডি, কোন ক্রিকেটারদের টার্গেট করছে ধোনির দল?

IPL Auction 2024: আইপিএলে চেন্নাই সুপার কিংস কোর গ্রুপ ধরে রেখেছে। তাদের হাতে পড়ে রয়েছে ৫৫ কোটি টাকা। একজন ক্যাপড বা আনক্যাপড প্লেয়ার নিতে পারবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে।

চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে ৪ কোটি টাকায় আনক্যাপড হিসেবে ধরে রেখেছে। এ ছাড়াও রেখে দেওয়া হয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা ও শিবম দুবেকে।

IPL Auction 2024

ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে যাঁরা চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য টার্গেট তাঁরা হলেন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে ও মাহিশ থিকশানা। এই ক্রিকেটারদের সকলকে নিলাম থেকে নিতে পারে সিএসকে। একজনের জন্য ব্যবহার করতে পারবে আরটিএম কার্ড।

ডেভন কনওয়ে ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে অবদান রেখেছিলেন। ৬৭২ রান করেছিলেন, ফাইনালে হয়েছিলেন ম্যাচের সেরা। ভারতের মাটিতে বিভিন্ন ফরম্যাটে সাফল্য রয়েছে রাচিন রবীন্দ্রর। তাঁর বয়স কম। ফলে রবীন্দ্রকে নিলে সিএসকেকে আগামী কয়েক বছর চিন্তা করতে হবে না।

রাচিনের বয়স ২৪। বাঁহাতি স্পিন বোলিংও করতে পারেন। রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবেও নিজেকে আগামী দিনে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি। চিপকের পাশাপাশি ভারতের বিভিন্ন শহরে ব্যাটারদের সমস্যায় ফেলেছিল থিকশানার মিস্ট্রি স্পিন। সিএসকের হয়ে ২৭ ম্যাচে ২৫ উইকেট রয়েছে শ্রীলঙ্কার স্পিনারের। তাঁকেও নেওয়ার কথা ভাবনায় থাকছে।

২০১৮ সাল থেকে আইপিএলে চেন্নাই সুপার কিংস নির্ভর করেছে দীপক চাহারের উপর। পাওয়ারপ্লে-তে উইকেটও পেয়েছেন। সিএসকের হয়ে তিনবার আইপিএল খেতাব জিতেছেন। বছর বত্রিশের চাহার চোটপ্রবণ। চোটের কারণে অনেক ম্যাচে খেলতে পারেননি।

তবে নিলাম থেকে কম দামে চাহারকে সিএসকে তুলেও নিতে পারে শেষের দিকে। ২৯ বছরের তুষার দেশপাণ্ডে ২০২২ সাল থেকে সিএসকের হয়ে খেলেছেন। তাঁকেও দলে ফেরাতে চেষ্টা চালাবে সিএসকে। বিগত দুই মরশুমে তিনি আইপিএলে মোট ৩৮ উইকেট নিয়েছেন। মনে করা হচ্ছে, আরটিএম ব্যবহার করে সিএসকে কোনও ক্যাপড প্লেয়ারই নেবে। নিলাম থেকে ফেরানো হতে পারে হার্ড হিটার সমীর রিজভিকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+