IPL Auction 2024: ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো দ্রাবিড় হেড কোচ, আইপিএলে বাজিমাতে কাদের টার্গেট করছে রাজস্থান?
IPL Auction 2024: আইপিএলের মেগা নিলামের আসর বসছে সৌদি আরবের জেদ্দায়। রবি ও সোমবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে।
রাজস্থান রয়্যালস ২০০৮ সালের পর খেতাব জেতেনি। ভারতকে টি২০ কাপ জেতানো হেড কোচ রাহুল দ্রাবিড় এখন সঞ্জু স্যামসনদের দলের হেড কোচ।

আইপিএল নিলামের আগে ৬ ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গেই ধরে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার ও সন্দীপ শর্মাকে। পেসার সন্দীপকে রাখা হয়েছে আন্তর্জাতিক খেলা আনক্যাপড হিসেবে।
আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস যাচ্ছে ৪১ কোটি টাকা নিয়ে। তবে ৬ ক্রিকেটারকে ধরে রাখায় রাইট টু ম্যাচ বিকল্প আর নেই। রাজস্থান রয়্যালসের হয়ে বিগত কয়েক বছর ধরেই নজর কেড়েছেন জস বাটলার। তাঁকে ফেরানোর চেষ্টা করা হতে পারে।
২০২২ সালে বাটলার সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে কমলা টুপি জিতেছিলেন। সর্বাধিক উইকেটশিকারী হিসেবে বেগুনি টুপির দখল নেন চাহাল। সঞ্জু স্যামসন ভারতের হয়ে ওপেন করতে নেমে তিনটি টি২০ আন্তর্জাতিক শতরান পেয়েছেন।
ফলে বাটলারকে ফেরাতে না পারলে সঞ্জু ও যশস্বীও ওপেন করতে পারেন। চাহালকেও দলে নেওয়ার চেষ্টা চালানো হতে পারে। জোরে বোলার আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণরাও টার্গেটে থাকতে পারেন টার্গেটে। আবেশ আইপিএলে নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন, কামব্যাক করেছেন ভারতীয় দলেও।
প্রসিদ্ধ কৃষ্ণকে চোটের কারণে দুটি আইপিএলে পাওয়া যায়নি। তবে তিনিও ফিট হয়ে ভারতীয় দলে ফিরেছেন। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলেও রয়েছেন। ফলে প্রসিদ্ধকে নিলাম থেকে ফেরাতে পারে রাজস্থান। বাজেটে কুলোলে ট্রেন্ট বোল্ট ও রবিচন্দ্রন অশ্বিনকেও নেওয়া হতে পারে।
ট্রেন্ট বোল্ট যেমন পাওয়ারপ্লেতে কার্যকরী, তেমনই অশ্বিন দলকে ভরসা দিতে পারেন ব্যাট ও বল হাতে। কুলদীপ সিংকেও নিলাম থেকে কিছুটা কম দামে নিতে পারে রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications