IPL Auction 2024: আইপিএল নিলামে ভারতের পরই সবচেয়ে বেশি প্লেয়ার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে, মার্কি কারা?

IPL Auction 2024: আইপিএল নিলামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ৩৭ জন করে ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায়। ভারতের পরে সবচেয়ে বেশি ক্রিকেটারের নিরিখে এই দুই দেশ রয়েছে একই জায়গায়।

বেন স্টোকস, জো রুট নাম লেখাননি। চূড়ান্ত তালিকায় নেই জোফ্রা আর্চার। তবে রয়েছেন জেমস অ্যান্ডারসন।

IPL Auction 2024

আইপিএলের জন্য প্রথম ২টি সেটে রয়েছে মার্কি প্লেয়ারদের নাম। ৬ করে ক্রিকেটার আছেন একেকটি মার্কি সেটে। যাতে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তবে মার্কির ক্ষেত্রে অজিদের চেয়ে এগিয়ে ইংল্যান্ডের প্লেয়াররা। জস বাটলার ও লিয়াম লিভিংস্টোন রয়েছেন। নাম নেই জেসন রয়েরও।

ইংল্যান্ডের যে ক্রিকেটারদের নাম চূড়ান্ত ৩৭ জনের তালিকায় ঠাঁই পেল তাঁদের মধ্যে আছেন জস বাটলার (উইকেটকিপার-২ কোটি), লিয়াম লিভিংস্টোন (অলরাউন্ডার-২ কোটি), হ্যারি ব্রুক (ব্যাটার-২ কোটি), জনি বেয়ারস্টো (উইকেটকিপার-২ কোটি), ফিল সল্ট (উইকেটকিপার-২ কোটি), স্যাম কারান (অলরাউন্ডার-২ কোটি)।

স্যাম কারান চলতি বছর পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এবার নতুন দলের প্রত্যাশায়। এ ছাড়াও রয়েছেন আদিল রশিদ (বোলার-২ কোটি), টম কোহলার-ক্যাডমোর (উইকেটকিপার-৫০ লক্ষ), বেন ডাকেট (ব্যাটার-২ কোটি), জেমস ভিন্স (ব্যাটার-২ কোটি), মঈন আলি (অলরাউন্ডার-২ কোটি), উইল জ্যাকস (অলরাউন্ডার-২ কোটি)।

টম ব্যান্টন (উইকেটকিপার-২ কোটি), স্যাম বিলিংস (উইকেটকিপার-১ কোটি ৫০ লক্ষ), জর্ডন কক্স (উইকেটকিপার- ১ কোটি ২৫ লক্ষ), গাস অ্যাটকিনসন (অলরাউন্ডার-২ কোটি), টম কারান (অলরাউন্ডার-২ কোটি), অলি পোপ (উইকেটকিপার-৭৫ লক্ষ) রয়েছেন আইপিএল দলের প্রত্যাশায়।

রিচার্ড গ্লিসন (বোলার-৭৫ লক্ষ), রিস টপলি (বোলার-৭৫ লক্ষ), লুক উড (বোলার-৭৫ লক্ষ), লিউস ডু পপ্লুই (ব্যাটার- ৫০ লক্ষ), মাইকেল পেপার (উইকেটকিপার-৫০ লক্ষ), জ্যাকব বেঠেল (অলরাউন্ডার-১ কোটি ২৫ লক্ষ), ব্রাইডন কার্স (অলরাউন্ডার-১ কোটি), ড্য়ানিয়েল মুসলে (অলরাউন্ডার-৭৫ লক্ষ), জেমি ওভার্টন (অলরাউন্ডার-১ কোটি ৫০ লক্ষ), অলি স্টোন (বোলার-৭৫ লক্ষ), ড্যানিয়েল ওরল (বোলার-১ কোটি ৫০ লক্ষ) আইপিএল খেলতে আগ্রহী।

২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় আইপিএল নিলামে ভাগ্য পরীক্ষা হবে ম্যাথু পটস (বোলার-১ কোটি ৫০ লক্ষ), জন টার্নার (বোলার-১ কোটি ৫০ লক্ষ), ড্যান লরেন্স (অলরাউন্ডার-১ কোটি), জেমস অ্যান্ডারসন (বোলার-১ কোটি ২৫ লক্ষ), ক্রিস জর্ডন (বোলার-২ কোটি), টাইমাল মিলস (বোলার-২ কোটি), ডেভিড পেইন (বোলার-১ কোটি), বেন হাওয়েল (অলরাউন্ডার-৫০ লক্ষ)-এর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+