IPL Auction 2024: আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নিউজিল্যান্ডের ২৪, নেই কোনও মার্কি প্লেয়ার

IPL Auction 2024: আইপিএল নিলামের জন্য নাম লিখিয়েছিলেন ১৫৭৪ জন। সেখান থেকে ঝাড়াই-বাছাইয়ের পর ৫৭৪ জনের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।

আইপিএল নিলামে সব দল কোটা পূরণ করলে মোট ২০৪ জন ক্রিকেটার আইপিএল নিলাম থেকে দল পাবেন। তবে সেই সম্ভাবনা কম।

IPL Auction 2024

ভারতের ৩৬৬ জন প্লেয়ারের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়। তার মধ্যে আনক্যাপড, অর্থাৎ আইপিএল খেলেননি এমন প্লেয়ারের সংখ্যা ৩১৮। তলিকায় নাম রয়েছে ১২ আনক্যাপড-সহ ২০৮ জন বিদেশির। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে রয়েছেন ৩৭ জন করে।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ৩১ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ২২ জন, শ্রীলঙ্কার ১৯ জন, আফগানিস্তানের ১৮ জনের নাম রয়েছে। বাংলাদেশের ১২ জন, জিম্বাবোয়ের ৩ জন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ২ জন করে ও স্কটল্যান্ডের এক জনের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়।

নিউজিল্যান্ডের কোনও প্লেয়ারের নাম মার্কি প্লেয়ারদের তালিকায় নেই। যে কিউয়িরা আইপিএল নিলামে ভাগ্য পরীক্ষার অপেক্ষায় রয়েছে তাঁরা হলেন- ডেভন কনওয়ে (ব্যাটার-২ কোটি), রাচিন রবীন্দ্র (অলরাউন্ডার-১কোটি ৫০ লক্ষ), ট্রেন্ট বোল্ট (বোলার-২ কোটি), গ্লেন ফিলিপস (ব্যাটার-২ কোটি), কেন উইলিয়ামসন (ব্যাটার-২ কোটি)।

এ ছাড়া রয়েছেন ড্য়ারিল মিচেল (অলরাউন্ডার-২ কোটি), লকি ফার্গুসন (বোলার-২ কোটি), ফিন অ্যালেন (ব্যাটার-২ কোটি), টিম সেইফার্ট (উইকেটকিপার-১ কোটি ২৫ লক্ষ), মার্ক চ্যাপম্যান (ব্যাটার-১ কোটি ৫০ লক্ষ), মিচেল স্যান্টনার (অলরাউন্ডার-২ কোটি), টম লাথাম (উইকেটকিপার- ১ কোটি ৫০ লক্ষ)।

ম্যাট হেনরি (বোলার- ২ কোটি), উইল ইয়ং (ব্যাটার-১ কোটি ২৫ লক্ষ), মাইকেল ব্রেসওয়েল (অলরাউন্ডার-১ কোটি ৫০ লক্ষ), অ্যাডাম মিলনে (বোলার-২ কোটি), উইলিয়াম ও'রোর্ক (বোলার-১ কোটি ৫০ লক্ষ), জিমি নিশাম (অলরাউন্ডার-১ কোটি ৫০ লক্ষ), জ্যাক ফোকস (অলরাউন্ডার-৭৫ লক্ষ)-এর নাম রয়েছে চূড়ান্ত তালিকায়।

নিউজিল্যান্ডের বাকি যাঁরা আইপিএলে দল-প্রত্যাশী তাঁরা হলেন বেঞ্জামিন সিয়ার্স (বোলার-১ কোটি), টিম সাউদি (বোলার-১ কোটি ৫০ লক্ষ), বেভান জন জ্যাকবস (ব্যাটার-৩০ লক্ষ), নাথান স্মিথ (অলরাউন্ডার-১ কোটি), কাইল জেমিসন (বোলার-১ কোটি ৫০ লক্ষ)। নিউজিল্যান্ড থেকে নাম লিখিয়েছিলেন ৩৯ জন। শেষ অবধি নাম রয়েছে ২৪ জনের।

আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায়। ভারতীয় সময় বিকেল তিনটে থেকে। এবারের মেগা নিলামে কিউয়িদের কতজন দল পান সেদিকেই তাকিয়ে সকলে। ভারতে এসে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ফিরেছে নিউজিল্যান্ড। তাও আবার ভারতকে হোয়াইটওয়াশ করে। ভারতে নজর কাড়া অনেকেই আইপিএলে দল পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+