Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Auction 2024: আইপিএল নিলামে চমক ভুবনেশ্বর, চাহারের! মুকেশ ও আকাশের দর ৮ কোটি

IPL Auction 2024: ভারতীয় দলে না থাকলেও ভুবনেশ্বর কুমার চমক দিলেন আইপিএল নিলামে। মহম্মদ শামির চেয়েও বেশি দর পেলেন ভুবি।

দীপক চাহারও নিলামের দ্বিতীয় দিনে ভারতীয় পেসারদের মধ্যে নজর কাড়লেন। বাংলার ২ পেসারের দর ছুঁল ৮ কোটির গণ্ডি। আকাশ দীপ টেক্কা দিলেন মুকেশ কুমারকে।

IPL Auction 2024

ভুবির বেস প্রাইস ছিল ২ কোটি টাকার। প্রথমে তাঁকে নেওয়ার আগ্রহ দেখায় মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপার জায়ান্টসও চেষ্টা চালাতে থাকে। দ্রুত দর পৌঁছে যায় ১০ কোটি টাকায়। মুম্বই সাড়ে ১০ কোটি টাকায় দর দেয়। তখন আসরে নামে আরসিবি। শেষ অবধি ভুবনেশ্বর কুমারকে তারা নেয় ১০ কোটি ৭৫ লক্ষ টাকায়। আইপিএলে ১৭৬ ম্যাচে ১৮১ উইকেট আছে ভুবির।

ভুবিকে না পেলেও দীপক চাহারকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের প্রাক্তনীর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তবে চোটের কারণে তিনি ২০২২ সালের আইপিএলে খেলতে পারেননি। চলতি বছর ৮টি ম্যাচ খেলেন। সবমিলিয়ে অনেক ম্যাচে তাঁকে পায়নি চেন্নাই। চাহারের জন্য দর কষাকষি চলতে থাকে মুম্বই ও পাঞ্জাবের মধ্যে।

এরপর ৮ কোটি টাকা দর দিয়ে ঝাঁপায় চেন্নাই সুপার কিংস। কিন্তু বেশিক্ষণ পেরে ওঠেনি মুম্বইয়ের দাপটের কাছে। শেষ অবধি চাহারকে ৯ কোটি ২৫ লক্ষ টাকায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে তাঁর ৮১ ম্যাচে ৭৭টি উইকেট রয়েছে।

মুকেশ কুমারের নাম এসেছিল আকাশ দীপের আগে। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। মুকেশকে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংসের সঙ্গে দর কষাকষি চলতে থাকে। পাঞ্জাব সাড়ে ৬ কোটি টাকা দর হাঁকার পর সরে দাঁড়ায় সিএসকে।

পাঞ্জাব কিংসকে এরপর তাকাতে হয় দিল্লি ক্যাপিটালসের দিকে। দিল্লি জানায় তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে। পাঞ্জাব ৮ কোটি টাকা দর দেয়। সেই পরিমাণ অর্থে মুকেশকে ধরে রাখতে রাজি হয় দিল্লি। তার আগে ক্যাপিটালস কর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মুকেশ দিল্লির হয়ে নতুন বলে ও ডেথ ওভারে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন আইপিএলে। তাঁকে ধরে রাখল দিল্লি।

আকাশ দীপের বেস প্রাইস ১ কোটি টাকা। চেন্নাই সুপার কিংস আকাশকে নিতে আগ্রহ দেখায়। যোগ দেয় লখনউ। লখনউ ৩ কোটি ৪০ লক্ষ টাকা দর দিলে চেন্নাই সরে দাঁড়ায়। এরপর জোর টক্কর চলতে থাকে পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে। শেষ অবধি ৮ কোটি টাকাতেই লখনউ নিল আকাশকে।

দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজিকে ২.৪ কোটি টাকার বিনিময়ে নিল গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংসে নজর কাড়া তুষার দেশপাণ্ডেকে নিল লখনউ সুপার জায়ান্টস। চেন্নাই ধরে রাখার চেষ্টা করেও ব্যর্থ। তুষারকে সাড়ে ৬ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+