Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Auction 2024: এ কী তালিকা প্রকাশ বিসিসিআইয়ের! আইপিএল নিলামের আগে মাথায় হাত দুই তারকার

IPL Auction 2024: আইপিএল নিলামের আগে ১০টি দলের কাছেই একটি তালিকা পাঠিয়েছে বিসিসিআই। যা দেখে দুই তারকার মাথায় বাজ পড়ার দশা।

তাঁদের নিতে চিন্তাভাবনা করতে হবে দলগুলিকেও। সবমিলিয়ে ৫ ভারতীয় ক্রিকেটারের কেরিয়ার নিয়ে তৈরি হলো সংশয়।

IPL Auction 2024

ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, বিসিসিআই জানিয়ে দিয়েছে, মণীশ পাণ্ডে ও শ্রীজিৎ কৃষ্ণান বোলিং করতে পারবেন না। তাঁদের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ। এই দুজনেই কর্ণাটকের ক্রিকেটার। তাঁদের মতো একই অবস্থা হতে পারে আরও তিন জন ক্রিকেটারের। সে বিষয়ে সতর্ক করে দিয়েছে বিসিসিআই।

যে ক্রিকেটারদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ রয়েছে এবং তাঁরাও মণীশ ও শ্রীজিতের মতো বল করা থেকে নির্বাসিত হতে পারেন সেই তালিকায় নাম রয়েছে রাজস্থানের দীপক হুডা, বিদর্ভের সৌরভ দুবে ও মিজোরামের কেসি কারিয়াপ্পা।

মণীশ পাণ্ডে ২০০৮ থেকে আইপিএল খেলছেন। সাতটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। চলতি বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ১টি ম্যাচে ৪২ রান করেন। আইপিএলে তিনি ১৭১টি ম্যাচ খেলেছেন, ১৫৯ ইনিংসে ৩৮৫০ রান রয়েছে। ১টি শতরান ও ২২টি হাফ সেঞ্চুরি-সহ।

আইপিএলে অবশ্য কোনও বছরই বল করেননি মণীশ। তিনি ব্যাটার। ফলে দল পেতে তাঁর অসুবিধা হওয়ার কথা নয়। দীপক হুডা অবশ্য সমস্যায় পড়বেন। তিনি আইপিএলে চারটি দলের হয়ে খেলেছেন। ২০১৫ সালে প্রথম আইপিএল খেলেন দীপক।

বিগত তিন মরশুম দীপক কাটিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। আইপিএলে দীপক ১১৮টি ম্যাচ খেলেছেন, ৯৬ ইনিংসে ১৪৬৫ রান রয়েছে। আটটি হাফ সেঞ্চুরিও করেছেন। আইপিএলে তাঁর উইকেট-সংখ্যা ১০। এবার দীপককে নিতে হলে ব্যাটার হিসেবেই নিতে হবে। কারণ তাঁকে বোলিং করানো সমস্যা হবে।

কেসি কারিয়াপ্পাও সমস্যায় পড়তে চলেছেন। তিনি অবশ্য ২০১৫ থেকে ২০১৯ সাল অবধি আইপিএল খেলেছেন। উইকেট রয়েছে ১১ ম্যাচে ৮টি। কর্ণাটকের কারিয়াপ্পা খেলেন মিজোরামে। ২০১৯ সালে ছিলেন কলকাতা নাইট রাইডার্সেও। বোলিং অ্যাকশনের সমস্যা তাঁর কেরিয়ারকে দাঁড় করাল বড় প্রশ্নচিহ্নের সামনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+