IPL Auction 2024: আইপিএল নিলাম পরিচালনায় মারাত্মক ভুল মল্লিকার! ২ দলের আর্থিক ক্ষতি, লাভ ক্রিকেটারদের

IPL Auction 2024: আইপিএলের নিলাম গতবারের মতো এবারও পরিচালনা করলেন মল্লিকা সাগর। তিনি জনপ্রিয় অকশনিয়ার। তবে সৌদি আরবের জেদ্দায় তিনি করলেন দুটি মারাত্মক ভুল।

নিলামের প্রথম দিনেই মল্লিকার জোড়া ভুল নিয়ে চর্চা তুঙ্গে। তবে আজ তিনি নিলাম পরিচালনা করছেন সতর্কভাবেই।

IPL Auction 2024

আইপিএলের নিলামে জস বাটলারের বিডিংয়ের সময় মল্লিকা প্রথমে ভুল করে বসেন। গুজরাত টাইটান্স ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ককে কিনেছে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে। যদিও তার চেয়ে অনেক কম দরেই নেওয়া যেতে পারতো বাটলারকে।

সম্ভবত অকশনিয়ার মল্লিকার মনঃসংযোগে কিছুটা ঘাটতি ছিল। প্রথম সেটেই ছিল মার্কি প্লেয়ার বাটলারের নাম। গুজরাত টাইটান্সের সঙ্গে শেষ অবধি দর কষাকষি চলছিল গুজরাত টাইটান্সের। গুজরাত সাড়ে ১৫ কোটি টাকা দর দিতেই সরে দাঁড়ায় রাজস্থান রয়্যালস।

সেই সময় মল্লিকা ভুল করে লখনউ সুপার জায়ান্টসকে বলে বসেন, বাটলারের দর উঠেছে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা। সেই পরিমাণ অর্থে তাঁকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ধরে রাখবে কিনা। লখনউ আরটিএম ব্যবহার করতে চায়নি।

কিন্তু মজার ব্যাপার হলো, বাটলারের দর থেমেছিল সাড়ে ১৫ কোটি টাকায়। কিন্তু ২৫ লক্ষ টাকা বাড়িয়ে বলেন মল্লিকা। ফলে ২৫ লক্ষ টাকা কম দামেই বাটলারকে নিতে পারত গুজরাত। ফলে তাদের ক্ষতি হলো ২৫ লক্ষ টাকা। তাতে ধাক্কা খেল গুজরাতের রণকৌশলও।

এরপর অভিনব মনোহরের সময়ও ভুল করেন মল্লিকা। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। অভিনবকে নিতে লড়াই শুরু হয় আরসিবি ও সিএসকের মধ্যে। পরে যোগ দেয় গুজরাত। দর যখন ২ কোটি ৪০ লক্ষে, তখন যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ।

বিড ২ কোটি ৮০ লক্ষে পৌঁছলে সরে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস। ফলে ওই টাকাতেই অরেঞ্জ আর্মি নিতে পারতো মনোহরকে। কিন্তু সেই দর বাড়িয়ে ৩ কোটি বলে ফেলেন মল্লিকা। তিনি জানান, কেকেআর যে বিড করেছে সেটা তিনি মিস করে গিয়েছেন। ফলে সানরাইজার্সকে দর দিতে হয় ৩ কোটি ২০ লক্ষ টাকার। সেই দরেই অভিনবকে নেয় অরেঞ্জ আর্মি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+