বেন স্টোকসকে না পাওয়ায় খুশি নয় সানরাইজার্স হায়দরাবাদ, হতাশা লুকলেন না দলের বোলিং কোচ মুরলীধরন

বেন স্টোকসকে না পাওয়ায় খুশি নয় সানরাইজার্স হায়দরাবাদ, হতাশা লুকলেন না দলের বোলিং কোচ মুরলীধরন

আইপিএল ২০২৩-এর নিলামে সম্ভবত সব থেকে ব্যস্ত দল ছিল হায়দরাবাের ফ্র্যাঞ্চাইজিটি। হ্যারি ব্রুকস, ময়াঙ্ক আগরওয়ালের মতো তারকার পাশাপাশি ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক - ব্যাটসম্যান হেনরিচ ক্লাসেন, রশিদ খানের মতো তারকাদের। কিন্তু একাধিক ভাল ক্রিকেটারকে নিশ্চিত করলেও হতাশ সানরাইজার্স হায়দরাবাদ। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে না পাওয়ায় হতাশ এসআরএইচ।

বেন স্টোকসকে না পাওয়ায় খুশি নয় সানরাইজার্স হায়দরাবাদ, হতাশা লুকলেন না দলের বোলিং কোচ মুরলীধরন

বেন স্টোকসের সঙ্গে অনেকক্ষণ লড়াই চালিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কমালা জার্সি পরাতে পারেননি। হ্যারি ব্রুকসের পিছনে ১৩.২৫ কোটি টাকা খরচ করার পর বেন স্টোকসের পিছনে দৌড়ানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল সানরাইজার্সের পক্ষে। ১৫ কোটি মার্ক অতিক্রম করে যাওয়ার পর তারা আর ঝাঁপাতে পারেননি। সানরাইজার্স হায়রাবাদের বোলিং কোচ মুথিয়া মুরলীধরন জানিয়েছেন স্টোকস হাতছাড়া হওয়ায় তাঁরা হতাশ। এই নিলামে স্টোকসকে অন্যতম মেজর বাই হিসেবে ধরেই এসেছিল এসআরএইচ। তিনি আরও জানিয়েছেন, ব্রুকসের দাম এত বেশি ওঠার কারণেই বাকি দলগুলির সঙ্গে বিডিং প্রসেসে স্টোকসের জন্য সানরাইজার্স হায়দরাবাদ ঝাঁপাতে পারেনি।

নিকোলাস পুরান এবং কেন উইলিয়ামসন এই দুই তারকাকেই ছেড়ে দেয় সানরাইজার্স হায়দরবাদ। এই পরিস্থিতিতে তাদের প্রয়োজন ছিল স্টোকসের মতো এক জন ক্রিকেটারকে যিনি দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে পারবেন সঙ্গে বল হাচেও কার্যকরী হবেন এবং একই সঙ্গে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে স্টোকসকে ভাবতে পারত ফ্র্যাঞ্চাইজিটি। মুরলী জানিয়েছে, স্টোকসের জন্য ১৫-১৬ কোটি টাকা বাজেট নিয়ে তাঁরা এগিয়ে ছিলেন। কিন্তু তাদের বাজেটের একটু বেশি ১৬.২৫ কোটি টাকায় স্টোকসকে নিয়ে নেয় সিএসকে।

এই মুহূর্তে দলের অধিনায়কত্ব দেওয়ার জন্য সানরাইজার্স বেছে নিতে পারেন ভুবনেশ্বর কুমার বা এইডেন মার্করামের মধ্যে কাউকে। যদিও তাদের দলে রয়েছে পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। অধিনায়ক হিসেবে ময়াঙ্কের ট্র্যাক রেকর্ড একেবারেই ভাল নয়। এই বারের নিলামে ইংল্যান্ডের ক্রিকেটাররা বেশি অর্থ পেয়েছেন। ১৮.৫ কোটি টাকায় দল পেয়ে রেকর্ড গড়েছেন স্যাম কারান। হ্যারি ব্রুকসও এই হায়েস্ট পেড ক্রিকেটারদের তালিকায় রয়েছে এবং তিনিও ইংল্যান্ডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+