আইপিএল নিলামে প্রথম দিনে ভাগ্য নির্ধারণ কাদের? কখন থেকে কোথায় দেখা যাবে?

আইপিএলের মেগা নিলামের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শনি ও রবিবার বেঙ্গালুরুতে হবে নিলাম। দশটি দলে কারা সুযোগ পাবেন, কাকে হতাশ হতে হবে নিলামের শেষে, এ সব নিয়েই চলছে নানা জল্পনা। এরই মধ্যে বোর্ডসূত্রে খবর, নিলামের প্রথম দিনে ভাগ্যপরীক্ষা হবে ১৬১ জন ক্রিকেটারের। তাঁদের মধ্যে ১০ মার্কি প্লেয়ারের ভাগ্য নির্ধারণ হবে শুরুতেই। যদিও প্রথম দিনে অবিক্রিত থাকলেও দ্বিতীয় দিন সেই ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা থাকবে।

প্রথমেই মার্কিরা

প্রথমেই মার্কিরা

জানা গিয়েছে, প্রথম যে ১০ জনের নিলাম হবে তাঁদের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডি কক, শিখর ধাওয়ান, ফাফ দু প্লেসি, শ্রেয়স আইয়ার, কাগিসো রাবাডা, মহম্মদ শামি ও ডেভিড ওয়ার্নার। এই ১০ জন মার্কি প্লেয়ারের ভাগ্য নির্ধারণের পর একে একে আসবে বাকি ক্রিকেটারদের নাম। বিশেষত্বের নিরিখে বাকিদের বিভিন্ন সেটে রাখা হয়েছে। মার্কি সেট-সহ মোট ৬২টি সেট থাকবে নিলামের প্রথম দিনে।

প্রথম দিনে ১৬১

প্রথম দিনে ১৬১

মার্কি সেটের পর পর্যায়ক্রমে আসবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলারদের নাম। আইপিএল নিলামের দ্বিতীয় দিনে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা সেই ক্রিকেটারদের যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। সেই আনক্যাপড ক্রিকেটারদের সেট থাকবে নিলামের শেষ দিকে। থাকছে না রাইট টু ম্যাচ অপশন। এবারের নিলামে সবচেয়ে কমবয়সি যে ক্রিকেটার ভাগ্যপরীক্ষার দিকে তাকিয়ে তিনি হলেন আফগানিস্তানের ১৭ বছর বয়সি নূর আহমেদ, বাঁহাতি রিস্টস্পিনার তিনি। সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার হিসেবে নিলামে নাম রয়েছে ৪৩ বছরের প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের।

নিলামের বিশেষ পদ্ধতি

আইপিএল নিলামের দ্বিতীয় দিনে একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করাও হতে পারে। প্রথম দিন বিভিন্ন ক্রিকেটারদের নেওয়ার পর দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে জানতে চাওয়া হবে বাকি ক্রিকেটারদের মধ্যে কারা রয়েছেন তাদের পছন্দের তালিকায়। সেই তালিকা পাওয়ার পর একে একে সেই ক্রিকেটারদের নিলাম হবে। এই প্রক্রিয়ার পুনরাবৃত্তিও হতে পারে। ইতিমধ্যেই ১০টি দল ৩৩ জন ক্রিকেটারকে নিয়ে নিয়েছে, যাঁদের মধ্যে ১০ বিদেশি ও ৫ আনক্যাপড ভারতীয় রয়েছেন। ফলে সর্বাধিক ২১৭ জন ক্রিকেটার বিভিন্ন দলে জায়গা পেতে পারেন নিলাম থেকে।

কখন শুরু?

পঞ্চদশ আইপিএল শুরুর আগে এই নিয়ে পঞ্চম মেগা নিলাম হচ্ছে। সম্ভবত এবারই শেষ। এরপর এই প্রক্রিয়া তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। আইটিসি গার্ডেনিয়া হোটেলে ঠিক বেলা ১২টায় শুরু আইপিএল নিলাম। সব ফ্র্যাঞ্চাইজিকে সকাল ১১টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। আটটি নেটওয়ার্ক চ্যানেলে ৫টি ভাষায় নিলামের সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+