IPL Auction 2022: নিলামের মাঝপথে অসুস্থ হিউজের পরিবর্তে দায়িত্ব সামলানো চারু শর্মা কে? জেনে নিন

নিলামের মাঝপথে অসুস্থ হিউজের পরিবর্তে দায়িত্ব সামলানো চারু শর্মা কে? জেনে নিন

আইপিএল-এর মেগা নিলামের মাঝে হঠাৎই ছন্দ পতন ঘটে সঞ্চালক হিউজ এডমিডাসের। আকস্মিক মুখ থুবড়ে মাটিতে সংজ্ঞাহীনভাবে লুটিয়ে পড়েন হিউ এডমিডাস। তড়িঘড়ি তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকদের টিম। বেঙ্গালুরু থেকে ভেসে আসা খবর অনুযায়ী আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন এই ব্রিটিশ নিলামকারী। তাঁর বিশ্রামের প্রয়োজন। তাই শনিবারের নিলামে আর অংশ নেবেন না তিনি। হিউজের পরিবর্তে প্রথম দিনের নিলাম এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে চারু শর্মার উপর।

IPL Auction 2022: নিলামের মাঝপথে অসুস্থ হিউজের পরিবর্তে দায়িত্ব সামলানো চারু শর্মা কে? জেনে নিন

চারু শর্মা ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। দীর্ঘদিন সঞ্চালকের দায়িত্ব পালন করার পাশাপাশি ধারাভাষ্যকারের দায়িত্বও পালন করেছেন চারু। সঞ্চালক বা ধারাভাষ্যকারের পাশাপাশি প্রো কবাডি লিগের ডিরেক্টর চারু শর্মা। ২০০৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময়ে প্রি, মিড এবং পোস্ট ম্যাচ শো-এ মন্দিরা বেদীর সঙ্গে তাঁর উপস্থাপন চারুকে পরিচিতি এনে দিয়েছিল। অতীতে আইপিএল-এ অ্যামিনিসট্রেটিভ দায়িত্ব সামলেছেন চারু। ২০০৮ আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখ্য আধিকারিকের দায়িত্ব সামলেছিলেন চারু শর্মা। দলের খারাপ পারফরম্যান্সের কারণে সেই পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন চারু। সেই সময়ে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল শর্মা নিজে থেকেই পদত্যাগ করেছিলেন। কিন্তু পরে সেই রিপোর্টকে মিথ্যা বলে শর্মা জানিয়েছিলেন, আরসিবির তৎকালীন কর্ণধার বিজয় মাল্যের তরফ থেকে তাঁকে ওই মুখ্য আধিকারিকের পদ থেকে অপসারিত করেছিল ইউনাইটেড ব্রিওয়েরিস লিমিটেড।

অনূর্ধ্ব-১৮ স্প্রিং বোর্ড ডাইভিং-এ জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ছিলেন চারু শর্মা। ১৯ বছর বয়সের মধ্যে মোট ছয় বার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। উজ্জ্বল ভবিষ্যত থাকা স্বত্ত্বেও মাত্র ১৯ বছর বয়সে এই খেলাকে বিদায় জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+