আইপিএল নিলামে যশ-রাজ চমকের অপেক্ষায়! ভিকি, রাজবর্ধনদের স্বার্থে সুচিন্তিত কোন পরামর্শ গাভাসকরের?

আইপিএলের নিলাম শনি ও রবিবার বেঙ্গালুরুতে। যেখানে চমক দেখাতে পারেন যশ ধুলের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্য। ইতিমধ্যেই দেশে ফেরার পর গতকাল আমেদাবাদে বিশ্বজয়ী দলকে সংবর্ধিত করেছে বিসিসিআই। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক চলাকালীন গোটা দল ছিল মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যশ ধুল দিল্লি ও রবি কুমার বাংলার রঞ্জি দলে সুযোগ পেয়েছেন। এবার নজর আইপিএল নিলামের দিকে।

নজরে অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ীরা

নজরে অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ীরা

আইপিএলের নিলামে ভাগ্যপরীক্ষা ৫৯০ জন ক্রিকেটারের, যার অর্ধেকেরও বেশি থাকবেন অবিক্রিত। আইপিএলের নিলামে যে ক্রিকেটারদের নাম রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কয়েকজন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার, যাঁরা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ থেকে বিশ্বকাপ জিতে ফিরেছেন। ফাইনালে ভারত হারিয়েছিল ইংল্যান্ডে, গোটা টুর্নামেন্টেই ভারত ছিল অপরাজেয়। ভারতের ৩৭০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে আইপিএল নিলামে, এঁদের মধ্যে রয়েছেন ধুল ও তাঁর সতীর্থরা। তাঁদের কেউ কেউ আইপিএল নিলামে কোটিপতি হয়ে যেতে পারেন বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। এর আগেও অবশ্য এমন নজির রয়েছে। কিন্তু এবার এই ক্রিকেটারদের স্বার্থেই সুচিন্তিত পরামর্শ দিয়েছেন সানি।

কোটিপতি হওয়ার অপেক্ষা

কোটিপতি হওয়ার অপেক্ষা

মিড ডে-তে গাভাসকর লিখেছেন, চলতি সপ্তাহের শেষেই আইপিএলের মেগা নিলামে। যেখানে চোখের নিমেষে আমাদের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা কোটিপতি হয়ে যেতে পারেন। তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সাফল্য পাওয়া মানেই যে আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য মিলবে তার কোনও নিশ্চয়তা নেই। এটা বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে। খেলার মানের মধ্যেও আকাশ-পাতাল তফাত। বিপুল অর্থ যাতে ক্রিকেটারদের মাথা ঘুরিয়ে না দেয়, যাতে তাঁদের ফোকাস ক্রিকেট থেকে সরে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার পক্ষেই সওয়াল করেছেন সুনীল গাভাসকর।

সানির সাবধানবাণী

সানির সাবধানবাণী

সহজেই বিপুল অর্থ পেয়ে অনেক প্রতিভার হারিয়ে যাওয়ার ঘটনার কথা উল্লেখ করেছেন গাভাসকর। ভারতীয় দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররাও যাতে দীর্ঘদিন ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারেন তা নিশ্চিত করতে ক্রিকেটে প্রশাসনে থাকা সকলের সতর্ক দৃষ্টি থাকা উচিত বলেই তাঁর অভিমত। গাভাসকরের পরামর্শ, আইপিএলের নিলামে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের জন্য ১ কোটি টাকার স্যালারি ক্যাপ রাখা উচিত। তাতে সেই ক্রিকেটাররাও বুঝতে পারবেন, এর চেয়ে আরও বেশি অর্থ উপার্জনে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

আকর্ষণের মূলে চার

আকর্ষণের মূলে চার

আইপিএল নিলামে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের যে সদস্যদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে তাঁরা হলেন যশ ধুল (বেস প্রাইস ২০ লক্ষ টাকা), রাজ বাওয়া (বেস প্রাইস ২০ লক্ষ টাকা), ভিকি ওস্টওয়াল (বেস প্রাইস ২০ লক্ষ টাকা) ও রাজবর্ধন হাঙ্গরগেকর (বেস প্রাইস ৩০ লক্ষ টাকা)। ভারত অধিনায়ক যশ ধুল ৪ ম্যাচে ২২৯ রান করেন, যার মধ্যে সর্বাধিক সেমিফাইনালে করা ১১০, একটি করে শতরান ও অর্ধশতরান হাঁকিয়েছেন। হিমাচল প্রদেশের রাজ বাওয়া ৬ ম্যাচে করেছেন ২৫২ রান, সর্বাধিক অপরাজিত ১৬২, তিনি একটি শতরান পেয়েছেন। এর পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ৯ উইকেট। মহারাষ্ট্রের ভিকি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সফলতম বোলার। ৬ ম্যাচে তিনি ১২ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট। মহারাষ্ট্রের হয়ে ইতিমধ্যেই সাদা বলের ক্রিকেট খেলা রাজবর্ধন হাঙ্গরগেকর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৫ উইকেট পেয়েছেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে অপরাজিত ৩৯ রানের ঝোড়ো ইনিংসও খেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+