আইপিএল নিলামে আনক্যাপড আবেশের রেকর্ড, ৯ কোটি দর শাহরুখ-রাহুলের, কেকেআরে ব্রাত্য বাংলা

আইপিএল নিলামে এবারও কলকাতা নাইট রাইডার্সে ব্রাত্য রইল বাংলা। মহম্মদ শামি ও শাহবাজ আহমেদের জন্য নামমাত্র প্রয়াস চালালেও তাঁদের নেওয়ার ইচ্ছা যে কেকেআরের ছিল না তা স্পষ্ট। ঋদ্ধিমান সাহা, ঈশান পোড়েল ও আকাশ দীপকে নেওয়ার আগ্রই দেখায়নি নাইট ম্যানেজমেন্ট। ঋদ্ধির জন্য ১ কোটি খরচে রাজি ছিল না কেকেআর, অথচ নিকোলাস পুরাণের জন্য ১০ কোটি পর্যন্ত দিতেও রাজি ছিল! বাংলার শামিকে খেলতে দেখা যাবে গুজরাত টাইটান্সে। শাহবাজ আহমেদ ও আকাশ দীপ আরসিবিতে। ঈশান পোড়েলকে নিয়েছে পাঞ্জাব কিংস। আইপিএলের নিলামে আনক্যাপড ক্রিকেটারদের বেশ কয়েকজনের উঠেছে চমকপ্রদ দর।

আইপিএল নিলামে আনক্যাপড আবেশের রেকর্ড, কেকেআরে ব্রাত্য বাংলা

বিগত আইপিএলে আবেশ খান ১৬ ম্যাচে ২৪ উইকেট পেয়েছিলেন। এবার তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সেখান থেকে একের পর এক রেকর্ড ভেঙে আবেশের দর উঠল ১০ কোটি। মধ্যপ্রদেশের এই পেসারকে নিতে আগ্রহী দেখায় চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস, পরে যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শেষ হাসি হাসে লখনউ, কাগিসো রাবাডার চেয়েও বেশি দর পেলেন ভারতের হয়ে একটিও ম্যাচ না খেলা আবেশ।

আইপিএল নিলামে আনক্যাপড আবেশের রেকর্ড, কেকেআরে ব্রাত্য বাংলা

শাহরুখ খানকে রাখতে চেয়েছিল পাঞ্জাব কিংস। শেষ বলে ছক্কা তামিলনাড়ুকে সৈয়দ মুস্তাক আলি টি ২০ জেতানো শাহরুখ পাঞ্জাবের প্রস্তাব নাকচ করে দর বাড়ানোর জন্য আইপিএল নিলামে নিজের নাম রাখেন। ১১টি আইপিএল ম্যাচ খেলে তাঁর স্ট্রাইক রেট ১৩৪.২১। শাহরুখকে নেওয়ার চেষ্টা করেছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পেরে ওঠেনি। পাঞ্জাব কিংস তাঁকে দলে নিয়েছে ৯ কোটি টাকায়। ৯ কোটি টাকা দর উঠেছে রাহুল তেওয়াটিয়ার। তাঁকে নিয়েছে গুজরাত টাইটান্স। তাঁর বেস প্রাইস ছিল ৪০ লক্ষ টাকা। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তেওয়াটিয়ার জন্য দর কষাকষি শুরু করলে তা দ্রুত পৌঁছে যায় ২ কোটিতে। এরপর লড়াইটা শুরু হয় চেন্নাই ও গুজরাতের মধ্যে। শেষে তাঁকে ৯ কোটিতেই নিয়ে নেয় গুজরাত। তেওয়াটিয়া ৪৮টি আইপিএল ম্যাচে ৫২১ রান করার পাশাপাশি ৩২টি উইকেট পেয়েছেন। ছয় মারার বিশেষ দক্ষতাও তাঁর রয়েছে।

আইপিএল নিলামে আনক্যাপড আবেশের রেকর্ড, কেকেআরে ব্রাত্য বাংলা

আরেক রাহুল, রাহুল ত্রিপাঠীকে সাড়ে ৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রাহুলকে ধরে রাখার চেষ্টা চালিয়েছিল কেকেআর। গত আইপিএল ফাইনালে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে তিনি ভালোই লড়াই চালিয়েছিলেন। মহারাষ্ট্রের ব্যাটারকে এবার হায়দরাবাদে খেলতে দেখা যাবে। শিবম মাভিকে ৭.২৫ কোটি টাকায় নিয়েছে কেকেআর। তাঁকে নিতে লড়াই চালায় আরসিবি, পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস। যদিও নিলাম থেকে তাঁকে দলে ফিরিয়েছে কেকেআর চমকপ্রদ দরে। অভিষেক শর্মার বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ৬.২৫ কোটি টাকায় দলে বিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কার্তিক ত্যাগী ৩.৮ কোটিতে রাজস্থান রয়্যালসে গিয়েছেন। রিয়ান পরাগ রাজস্থান ও হরপ্রীত ব্রার পাঞ্জাব কিংসে গিয়েছেন ৩.৮ কোটি টাকার বিনিময়ে। ৩ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে বেবি এবি বলে পরিচিত প্রোটিয়া ডেওয়াল্ড ব্রেভিসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+