IPL Auction 2022: আইপিএল নিলামের মাঝে বিপত্তি, সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লেন সঞ্চালক হিউজ এডমিডাস

আইপিএল নিলামের মাঝে বিপত্তি, সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লেন নিলামকারী হিউজ এডমিডাস

পঞ্চদশ আইপিএল-এর নিলামের মাঝেই ঘটল বিপত্তি। নজিরবিহীন ভাবে সংজ্ঞাহীন হয়ে নিলামের মাঝেই লুটিয়ে পড়েন নিলামকারী হিউজ এডমিডাস। এই নিয়ে চতুর্থবার আইপিএল-এ নিলামকারীর ভূমিকা পালন করছিলেন হিউজ।

IPL Auction 2022: আইপিএল নিলামের মাঝে বিপত্তি, সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লেন নিলামকারী হিউজ এডমিডাস

আইপিএল-এ র নিলামে সঞ্চালকের দায়িত্ব পালন করার আগে বিশ্বজুড়ে আড়াই হাজারের বেশি নিলামে অংশ নিয়েছেন এই ব্রিটিশ নিলামকারী। ২০১৮ সালে প্রথম বার আইপিএল-এর নিলামে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় হিউজকে। নিলামকারী হিসেবে অতীতেক্ষ ২৫০০ নিলামে অংশ নেওয়ার অভিজ্ঞতা সমপন্ন এই সঞ্চাকল বরাবর নজর কেড়েছিলেন নিজের দক্ষ উপস্থাপনার মাধ্যমে।

শুধু খেলার জগতেই বদ্ধ নন হিউজ তাঁর সঞ্চালনায় নিলামে বিক্রি হয়েছে আঁকা ছবি, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস। ক্রিস্টির আন্তর্জাতিক নিলামের ডিরেক্টর হিসাবে কাজ করেছেন হিউজ। সেখানে শুধু নিলাম করাই নয়, নতুনদের নিলামের সঞ্চালক হওয়ার প্রশিক্ষণও দিয়েছেন তিনি।

শনিবার নিলামচলাকালীন হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন এই বর্ষিয়াণ নিলামকারী। তিনি যখন মাটিতে মুখ থুবড়ে লুটিয়ে পড়েন তখন নিলাম চলছিল শ্রীলঙ্কার বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গার। সঙ্গে সঙ্গে নিলামগৃহে উপস্থিত মেডিক্যাল টিম তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। এই মুহূর্তে বেশ কিছুটা ভাল আছেন হিউজ। বিসিসিআই-এর এক মুখপাত্র জানিয়েছেন, চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন তিনি এবং পরবর্তী সেটেকর নিলামে তাঁকেস দেখা যাবে। যদিও পরে জানা যায় শরীরী অবস্থা একটু ভাল হলেও প্রথম দিনের নিলাম এগিয়ে নিয়ে যেতে পারবেন না এই ব্রিটিশ সঞ্চালক। তাঁর এখন বিশ্রামের প্রয়োজন। নিলামের পরবর্তী পর্যায় এগিয়ে নিয়ে যাবেন উপস্থাপক চারু শর্মা।

রবিবার নিলামের দ্বিতীয় দিনে তিনি অংশ নিতে পারবেন কি না, তা এখনও জানা যায়নি। আজ সারাটা দিন তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখা হবে। তিনি যদি সুস্থ বোধ করেন এবং নিজে নিলামে অংশ নিতে চান তবেই রবিবারের নিলামে দেখা যাবে তাঁকে। হিউজ এডমিডাসের আগে আইপিএল-এর নিলামের দায়িত্ব পালন করতেন রিচার্ড হেডলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+