শাকিব-ভাজ্জিরা এলেও কেকেআরে এবারও ব্রাত্য বাংলা

শাকিব-ভাজ্জিরা এলেও কেকেআরে এবারও ব্রাত্য বাংলা

আইপিএলে প্রয়োজনীয় জায়গাগুলি ভরাট করলেও এবারও বাংলার কোনও ক্রিকেটারকে নিল না কলকাতা নাইট রাইডার্স। ২৯২ জনের তালিকায় বাংলার যে সাত ক্রিকেটার ছিলেন তাঁদের আইপিএল দল মিলল না। হরভজন সিং, শাকিব আল হাসান, বেন কাটিংদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

শাকিব-ভাজ্জি নাইট শিবিরে

শাকিব-ভাজ্জি নাইট শিবিরে

কেকেআর এদিন সবচেয়ে বেশি ৩.২ কোটি টাকা খরচ করেছে শাকিব আল হাসানের জন্য। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে সব দলকেই পছন্দের ক্রিকেটারদের নামের তালিকা জমা দিতে বলা হয়েছিল। প্রথমার্ধে শাকিবের পাশাপাশি ২০ লক্ষ টাকায় শেল্ডন জ্যাকসনকে নিয়েছিল কেকেআর। দ্বিতীয়ার্ধে ২ কোটি টাকা দিয়ে হরভজন সিংকে দলে নেয় কলকাতা।

রাসেলের বিকল্প কাটিং

রাসেলের বিকল্প কাটিং

বাংলার আকাশ দীপদের না নিয়ে হিমাচল প্রদেশের স্যুইং বোলার বৈভব অরোরাকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই নেয় নাইটরা। ড্যান ক্রিশ্চিয়ানকে নেওয়ার জন্য ঝাঁপালেও কেকেআরকে টেক্কা দিয়ে ৪.৮ কোটি টাকায় তাঁকে নিয়ে নেয় আরসিবি। তবে করুণ নায়ারকে নিয়ে মিডল অর্ডার মজবুত করে কেকেআর, বেস প্রাইস ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে নেওয়া হয়। ৭৫ লক্ষ টাকায় বেন কাটিংকেও নিয়েছে কেকেআর। প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের মতে, আন্দ্রে রাসেলের চোট প্রবণতা রয়েছে। কাটিংকে তাঁর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। প্রথমে অবিক্রিত থাকা ভেঙ্কটেশ আয়ারকে ২০ টাকার বেস প্রাইসে নেয় কেকেআর। এরপর ৫০ লক্ষ টাকায় নেওয়া হয় পবন নেগিকে।

শাকিব অধিনায়ক হতে পারেন

শাকিব অধিনায়ক হতে পারেন

এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন সেই ইঙ্গিত মিলছে। গতবার আইপিএলে দীনেশ কার্তিক ও ইয়ন মর্গ্যানকে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। এবার আইপিএল নিলামে সম্ভাব্য অধিনায়ককেও বেছে চাইছে কেকেআর। দলে দীর্ঘদিন খেলা শাকিব আল হাসানকে নিয়েছে কেকেআর। অভিষেক নায়ার জানিয়েছেন, দলে দীর্ঘদিন খেলায় পরিবেশের সঙ্গে পরিচিত শাকিব। সীমিত ওভারের ক্রিকেটে তিনি উপরের দিকে ব্যাট করেন। বলও করেন। ফলে অনক বিদেশি ক্রিকেটারের বিকল্পও হতে পারেন তিনি। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে দলকে নেতৃত্বও দিতে পারেন। এই সবদিক বিবেচনা করেই শাকিবকে দলে নিতে পেরে তাঁরা খুশি বলে জানিয়েছেন নায়ার। এতেই ইঙ্গিত মিলছে কলকাতার দলের দায়িত্ব কোনও বাঙালির হাতেও তুলে দেওয়া হতে পারে।

আইপিএল নিলাম থেকে নেওয়া হল যাঁদের

আইপিএল নিলাম থেকে নেওয়া হল যাঁদের

আইপিএল নিলাম থেকে যাঁদের কেকেআর নিয়েছে সেই তালিকা ও তাঁদের দর একনজরে দেখে নেওয়া যাক: শাকিব আল হাসান (৩.২ কোটি), হরভজন সিং (২ কোটি), বেন কাটিং (৭৫ লক্ষ), করুণ নায়ার (৫০ লক্ষ), পবন নেগি (৫০ লক্ষ), শেল্ডন জ্যাকসন, ভেঙ্কটেশ আয়ার ও বৈভব অরোরা (২০ লক্ষ)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+