আইপিএলে অধিনায়ক ও কোচের ভূমিকায় সৌরভ! বানিয়ে ফেললেন দল, ধোনিতে না মহারাজের
নিলাম শেষে এবার নিজের পছন্দের এগারো ক্রিকেটার নিয়ে 'ড্রিম টিম' তৈরি করে ফেললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
শেষ ২০২০ আইপিএল নিলাম। নিলাম শেষে ঘর গুছিয়ে নিয়েছে আট ফ্র্যাঞ্চাইজি। সবেচেয়ে বেশি ১৫.৫০ কোটি দর পেয়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ও সর্বোচ্চ দামি বিদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে নাম তুলে ফেলেছেন অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স। নিলাম শেষে এবার নিজের পছন্দের এগারো ক্রিকেটার নিয়ে 'ড্রিম টিম' তৈরি করে ফেললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ বানিয়ে ফেললেন তাঁর ড্রিম টিম
এই মূহূর্তে একটি ফ্যান্টাসি লিগ সংস্থার প্রচারের মুখ সৌরভ। সেই সংস্থার এক অনুষ্ঠানে উপস্থিত থেকে আইপিএল ক্রিকেটারদের নিয়ে তাঁর পছন্দের 'ড্রিম টিম' তৈরি করে তা জানিয়ে দিলেন মহারাজ।

মহারাজের দলে কারা দেখে নিন
সৌরভ ১০জনকে নিয়ে পছন্দের টিম বানিয়েছেন। ফ্যান্টাসি সেই টিম মোটামুটি এইরকম। রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহিল, ঋষভ পন্থ, আন্দ্রে রাসেল, জসপ্রীত বুমরাহ, রিয়ান পরাগ, মার্কাস স্টোইনিস, জোফ্রা আর্চার, রবীন্দ্র জাদেজা।

সৌরভের পছন্দের তালিকায় নেই ধোনি
প্রসঙ্গত সৌরভের দলে নেই ধোনি। মাহি টি-টোয়েন্টির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও তিনটি আইপিএল ট্রফির মালিক ।

অধিনায়ক ও কোচের ভূমিকায় কে?
এই 'ড্রিম টিম' তৈরির পর সৌরভ হাসতে হাসতে বলেছেন, 'এই টিমটা তৈরি হলে বাকিদের আর কোনও কাজ থাকবে না। সেকারণে এই দলটায় আমি অধিনায়কত্ব করে দেব। প্রয়োজনে কোচিংও করে দেব। কারণ এত শক্তিশালী দলের অধিনায়ক ও কোচের প্রয়োজন নেই। ওরা দশজনই যথেষ্ট।'












Click it and Unblock the Notifications