আইপিএল নিলাম নিয়ে এই খুঁটিনাটি তথ্যগুলি জেনে নিন একনজরে
এদিন থেকে শুরু হচ্ছে আইপিএল ১১-র নিলাম। আগের দশবছরের চেয়ে প্রেক্ষাপট পাল্টে গিয়েছে, বদলে গিয়েছেন খেলোয়াড়রা। নতুন ভাবে নতুন রূপে আইপিএল শুরু হচ্ছে।
এদিন থেকে শুরু হচ্ছে আইপিএল ১১-র নিলাম। আগের দশবছরের চেয়ে প্রেক্ষাপট পাল্টে গিয়েছে, বদলে গিয়েছেন খেলোয়াড়রা। নতুন ভাবে নতুন রূপে আইপিএল শুরু হচ্ছে। নিলাম চলবে দুদিন ধরে। দেখে নিন একনজরে খুঁটিনাটি তথ্য।

মোট খেলোয়াড়
মোট ১১২২জন খেলোয়াড় থাকলেও নিলামে তোলা হয়েছে ৫৭৮জন ক্রিকেটারকে। তার মধ্য ৩৬০জন ভারতীয়। এদের মধ্যে ৬২জন ক্যাপড ও ২৯৮জন আপক্যাপড। বাকীরা বিদেশি খেলোয়াড়। তার মধ্যে ১৮২ জন ক্যাপড ও ৩৪জন আনক্যাপড।

দেশি খেলোয়াড়
এদের মধ্যে সকলকেই নেওয়া হবে না। ইতিমধ্যে ১৮জন খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিরা ধরে রেখেছে। নিলামে তোলা হলেও সবমিলিয়ে মোট ১৮২জন খেলোয়াড়কে কেনা যাবে। ১৩জন ভারতীয় খেলোয়াড়ের বেস প্রাইস ২ কোটি টাকা। তার মধ্যে রয়েছেন আর অশ্বিন, অজিঙ্ক রাহানে, কেএল রাহুল, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, কেদার যাদব, যুবরাজ সিং, হরভজন সিং, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, মুরলী বিজয়, কর্ণ শর্মা ও রবিন উথাপ্পা।

বিদেশি খেলোয়াড়
বিদেশি খেলোয়াড়দের মধ্যে ২ কোটি বেস প্রাইস রয়েছে এমন খেলোয়াড় রয়েছেন রশিদ খান, প্যাট কামিন্স, জেমস ফকনার, জস হ্যাজেলউড, মিচেল জনসন, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মিচেল স্টার্ক, ক্যামেরন হোয়াইট, ইয়ন মর্গ্যান, লিয়াম প্ল্যাঙ্কেট, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম, কুইন্টন ডি কক, কলিন ইনগ্রাম, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ডোয়েন ব্র্যাভো, ক্রিস গেইল ও কায়রন পোলার্ড।

যে খেলোয়াড়দের দিকে নজর
দেশি-বিদেশি মিলিয়ে যাদের দিকে নজর থাকবে তাঁরা হলেন, অশ্বিন, বেন স্টোকস, গৌতম গম্ভীর, কুলদীপ যাদব, জস বাটলার, রশিদ খান। এদের মধ্যে কেউই সবচেয়ে বেশি টাকা হাঁকিয়ে এবারের আইপিএলে নতুন রেকর্ড করতে পারেন।












Click it and Unblock the Notifications