Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL : আগামী দুই দশকে রেকর্ড বাড়বে জনপ্রিয়তার গ্রাফ, আইপিএ‌ল মিডিয়া স্বত্ত্বের অঙ্ক দিতে পারে ক্রীড়াবিশ্বকে

জনপ্রিয়তার নিরিখে বিশ্বের সব ক্রিকেট ‌লিগকে টেক্কা দিয়েছে আইপিএল। ২০০৮ সাল থেকে শুরু হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্ট বর্তমানে সোনার ডিম দেওয়া হাঁসের মতোই। প্রতি মরসুমেই জনপ্রিয়তার নিরিখে বিগত বছরগুলিকে টেক্কা দিয়ে এই ক্রিকেট লিগ। ২০২২ সালে থেকে আট থেকে বেড়ে দল সংখ্যা হয়েছে ১০। ফলে আইপিএল২ এখন এক্সট্রা লার্জ। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে মিডিয়া রাইটসও।

২০২২ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রি হয়েছে ৬.২ বিলিয়ন মার্কিন ডলারে। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের পর আইপিএলই দ্বিতীয় স্থানে রয়েছে মিডিয়া স্বত্ত্বের নিরিখে। গত বছর ১১০ বিলিয়ন মার্কিন ডলারে ১১ বছেরর জন্য আমেরিকার এই ফুটবল ‌লিগের স্বত্ত্ব বিক্রি হয়। আগামী দুই দশকে কোথায় পৌঁছাবে আইপিএলের দর, তারই আভাস দিলে‌ বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমল।

IPL

শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান বলেন, 'যদি আমাকে দেখতে হয় যে গত ১৫ বছরে কীভাবে গেছে এবং তার ভিত্তিতে যদি আমাকে আগামীর অনুমান করতে হয়, তাহলে আমি আমরা আশা করছি ২০৪৩ সালের মধ্যে আইপিএলের মিডিয়ার স্বত্ত্ব ৫০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি চলে যাবে।’

বিসিসিআইয়ের প্রাক্তন কোষাধ্যক্ষ অরুণ ধুমল মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আবির্ভাব এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। এই দুটি টুর্নামেন্ট আইপিএলে কতটা প্রভাব ফেলবে সেই বিষয়েও আলোকপাত করেছেন তিনি।

অরুণ ধুমলের কথায়, আমাদের নিত্য নতুন উদ্ভাবন চালিয়ে যেতে হবে, দর্শকদের ব্যস্ততার ক্ষেত্রে আরও ভাল করতে হবে এবং খেলার মানকে আরও ভালো করতে হবে। কারণ দর্শকরা সব সময়ই ভালো ক্রিকেট দেখতে টান। এখন যেহেতু ক্রিকেট অলিম্পিকের অংশ হয়ে উঠছে এবং ডব্লিউপিএলও চালু হয়েছে, তাই এই লিগ একটি ভিন্ন স্তরে নিজেকে ভিন্ন স্তরে নিজেকে উন্নীত করছে।, আমি পথের শেষে অনেক আশা এবং আলো দেখতে পাচ্ছি।'

২০২২ সালে আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব নজিরবিহীন ভাবে বিক্রি হয়। টিভি ও ডিজিটালে আলাদা সংস্থা বা চ্যানেল ম্যাচ সম্প্রচার স্বত্ত্ব কেনে। ২০২২ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি-ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হল মোট ৪৩ হাজার ৫০ কোটিতে! আগের সব কিছুকে ছাপিয়ে গেল এই টাকার অঙ্ক। অরুণ ধুমলের আশা বাস্তবে রূপ পেলে আইপিএলর শুধু ইতিহাসই তৈরি করবে না, একইসঙ্গে ভারতীয় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+