IPL: ডেথ ওভারে সাফল্যের রহস্য ফাঁস করলেন অর্শদীপ

আইপিএলে এখন চর্চায় অর্শদীপ সিং। পাঞ্জাব বোলারের নয়া কীর্তি হৈ চৈ ফেলে দিয়েছে আইপিএলের মঞ্চে। ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে তাঁকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন তরুণ এই পেসার। গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত বোলিং করে দলকে জেতালেন।

বিশেষ করে শেষ দিকে তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল প্রীতি জিন্টার দল। ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়ে মুম্বইয়ের ব্যাটিংয়ে ধস নামালেন।১৩ উইকেট নিয়ে একইসঙ্গে পার্পল ক্যাপেরও আপাতত মালিক হয়েছেন অর্শদীপ।

১

শুধু তাই নয় একই ওভার পরপর দুটি মিডল স্টাম্প ভেঙে দিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন অর্শদীপ। ২০তম ওভারের তৃতীয় বলে অর্শদীপের গতি সম্পন্ন বোলিংয়ে বোল্ড আউট হন তিলক ভর্মা। অর্শদীপের বলের গতিতে দুই টুকরো হয়ে যায় মিডল স্টাম্প।এরপর পরের বলেও একই ঘটনার পুনরাবৃত্তি হল।

৩

ম্যাচ শেষে সতীর্থ জিতেস শর্মার সঙ্গে ক্রিকেটীয় আড্ডায় নিজের সাফল্যের রসায়ন প্রকাশ করলেন পাঞ্জাব তনয়। জিতেশ শর্মার প্রশ্নের উত্তরে অর্শদীপ বলেন, 'বাড়তি কোনও চাপ নেওয়ার প্রয়োজন ছিল না শেষ প্রভাবে বল করার সময়। শুধুমাত্র যে পরিকল্পনা গুলো ভেবেছিলাম সেগুলো কার্যকর করাই ছিল আমার লক্ষ্য। এর জন্য দলের বোলিং কোচের অনেকটাই কৃতিত্ব রয়েছে।'


পাশাপাশি এই ম্যাচে পাঞ্জাবের হয়ে শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠেন জিতেস শর্মা। ৭ বলে ২৫ রান করেন কিংসদের এই ক্রিকেটার। ওয়াংখেড়ের মতো বড় মাঠে তাঁর দূরপাল্লার শট রীতিমতো নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

২

এই প্রসঙ্গে পাঞ্জাব দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, 'এর আগে এই মাঠে বহু ম্যাচ খেলেছে তাই উইকেট কেমন হয় তার একটা অভিজ্ঞতা ছিল।তাই বড় শর্ট মারতে কোনরকম অসুবিধা হয়নি।'

শনিবার মুম্বইয়ের গোটা স্টেডিয়াম নীল জার্সিধারীদের দখলে থাকলেও পাঞ্জাব সাপোর্টাররাও কিন্তু ছিলেন কিছু সংখ্যায়। সমর্থকরাই তাদের এই ম্যাচে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে তা উল্লেখ করেছেন জিতেশ শর্মা।
রোহিত শর্মার দলকে হারিয়ে লিগ টেবলের ২ ধাপ উপরে উঠে এল পাঞ্জাব দল।৭ নম্বর থেকে ৫ নম্বরে উঠে এসেছে পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে প্রীতি জিন্টার দল এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৪টিতে জয় ও ৩টিতে হার। বর্তমানে পঞ্জাবেরও পয়েন্ট ৮।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+