IPL:আইপিএল তরুণ প্রতিভাদের স্বপ্নপূরণের মঞ্চ, মাইলস্টোন ম্যাচের আগে আবেগ তাড়িত সচিন
এক থেকে ৯৯৯ পেরিয়ে আজ আইপিএলের এক হাজারতম ম্যাচ। গত ১৫ বছর ধরেই ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই টুর্নামেন্ট।বিগত ১৫ বছরে ঘটনার কম ঘনঘটা হয়নি আইপিএলে। সাফল্য-বিতর্ক-রেকর্ড নিয়েই ১০০০তম ম্যাচ আইপিএলের।
শুধু ভারত নয় গোটা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট লিগ এই আইপিএল। এক হাজারতম ম্যাচের প্রাক মুহুর্তে এই টুর্নামেন্টের ভূয়সী প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর।

প্রথম দিন থেকেই এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছেন মাস্টার ব্লাস্টার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাইলস্টোন এই ম্যাচ খেলল তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স। স্বভাবতই নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না সচিনও।
আইপিএলের পক্ষ থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা একটি ভিডিও সচিন বলেছেন, '১০০০ তম ম্যাচ। দারুন একটা ব্যাপার। সময় কত দ্রুত এগিয়ে যায়। আমি প্রথমেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাবো। এটা একটা দারুণ মাইলস্টোন। বছরের পর বছর ধরে এই টুর্নামেন্ট চলছে।'

🗣️🗣️ 𝘽𝙞𝙜 𝙘𝙤𝙣𝙜𝙧𝙖𝙩𝙪𝙡𝙖𝙩𝙞𝙤𝙣𝙨 𝙩𝙤 𝙩𝙝𝙚 𝘽𝘾𝘾𝙄 👏👏
— IndianPremierLeague (@IPL) April 30, 2023
Iconic words to celebrate an iconic moment!
Hear what the legendary @sachin_rt has to say on the occasion of 1️⃣0️⃣0️⃣0️⃣th IPL match 👌🏻👌🏻
#IPL1000 | #TATAIPL | #MIvRR pic.twitter.com/wi3mpRa2mJ
তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গে সচিন বলেন, 'এই টুর্নামেন্ট অনেক ক্রিকেটারকে মঞ্চ দিয়েছে। শুধু ভারত নয় বিদেশের অনেক ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলে তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছেন। ক্রিকেটারদের কাছে আইপিএল এক স্বপ্ন পূরণের মঞ্চ।'

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications