আইপিএলে -র মূল নির্ঘন্ট প্রকাশ, টুর্নামেন্ট শুরুর আগেই জেনে নিন নাইটদের সূচি

আইপিএলের নিলাম শেষ, টুর্নামেন্ট শুরুর আগে জেনে নিন ক্রীড়াসূচি। ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল

নিলাম পর্ব শেষ এবার খেলা শুরু হওয়ার পালা। জল্পনা অতীত করে একাদশতম আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশ করল আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রাথমিকভাবে সম্প্রচারকারী সংস্থা একটি ম্যাচের সময় ৭ টা থেকে করতে চাইলেও আইপিএল ফ্রাঞ্চাইজিরাও রাজি হননি। ফলে এত বছরের মতো ৪ টা ও ৮ টা থেকেই হবে ম্যাচ। ৯ টি ভ্যেনুতে ৫১ দিন ধরে হবে মিলিয়ন ডলার ক্রিকেটের লড়াই।

আইপিএলে -র মূল নির্ঘন্ট প্রকাশ, টুর্নামেন্ট শুরুর আগেই জেনে নিন নাইটদের সূচি

আইপিএলের প্রথম ম্যাচ দিয়ে ঢাকে কাঠি দিয়ে শুরু হবে ১১ বছরের পথ চলা ৭ এপ্রিলে । সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ন্স। প্রতিপক্ষ দু বছর নির্বাসন কাটিয়ে ফিরে আসা চেন্নাই সুপার কিংস।

আইপিএলে -র মূল নির্ঘন্ট প্রকাশ, টুর্নামেন্ট শুরুর আগেই জেনে নিন নাইটদের সূচি

কলকাতা অভিযান শুরু করবে ঠিক একদিন বাদেই অর্থাৎ ৮ তারিখ। প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ বিরাটের রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠেই যাত্রা শুরু করবে নাইটরা।

ফের ১০ তারিখ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলতে যাবে শাহরুখ খানের দল।

১৪ এপ্রিল ফের কেকেআরের খেলা কলকাতায়। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ১৬ তারিখ ফের কেকেআরের কলকাতায় খেলা। এই ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। ১৮ তারিখ রাজস্থান রয়ালসের বিরুদ্ধে খেলতে যাবে নাইটরা।

২১ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হোম ম্যাচ শাহরুখ খানের দলের। এই প্রথম ম্যাচ যেটা বিকেল ৪ টায় খেলবে কেকেআর। ২৭ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস , এটিও অ্যাওয়ে ম্যাচ। যে রয়াল চ্যালেঞ্জার্সে র বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কেকেআর, তাদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ হবে ২৯ এপ্রিল।

আইপিএলে -র মূল নির্ঘন্ট প্রকাশ, টুর্নামেন্ট শুরুর আগেই জেনে নিন নাইটদের সূচি

কলকাতার ঘরের মাঠে ফের ম্যাচ ৩ রা মে। সেই ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ৬ মে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের খেলা এদিনও ফের বিকেলে ম্যাচ নাইটদের। বুধবার ৯ মে আবার কলকাতা মুম্বই এনকাউন্টার। এবার অবশ্য ম্যাচ ইডেনে। ১২ মে কিংস ইলেভেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে।

১৫ মে মঙ্গলবার কলকাতার ঘরের মাঠে খেলা প্রতিপক্ষ রাজস্থান রয়ালস। ১৯ মে অ্যাওয়ে ম্যাচে কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এটিই কলকাতার গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

২২ মে থেকে ২৫ মে হবে কোয়ালিফায়ার , ২২ তারিখ প্রথম কোয়ালিফায়ার, ২৩ তারিখ হবে এলিমিনেটর। আর ২৫ তারিখ হবে দ্বিতীয় কোয়ালিয়ার। ফাইনাল হবে ২৭ মে। সব মিলিয়ে আইপিএল সিজনের জন্য এখন থেকেই তৈরি হতে শুরু করুন ক্রিকেট ফ্যানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+