লাখ টাকার এই প্রশ্নের উত্তর জানেন কি কেকেআর ফ্যানরা, অধিনায়কত্বের শিকে ছিঁড়ল কার ভাগ্যে

এই মুহূর্তে দাঁড়িয়েও লাখ টাকার প্রশ্ন একটাই দাঁড়িয়েছে আইপিএলের একাদশ মরশুমে অধিনায়কত্বের দায়িত্ব কে সামলাবেন।

আইপিএলের নিলামে দল গড়া হয়ে গেছে। সব দলই নিজেদের মতো করে ঘর গুছিয়ে নিয়েছে। মোটামুটি অধিনায়কও নিশ্চিত সব দলেরই। কিন্তু কলকাতার অবস্থা বেশ চাপের। কারণ অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে তাদের অবস্থা এখনও ফিক্সড হতে পারেনি।

লাখ টাকার এই প্রশ্নের উত্তর জানেন কি কেকেআর ফ্যানরা, অধিনায়কত্বের শিকে ছিঁড়ল কার ভাগ্যে

এবারের আইপিএলে কেকেআরের দলে রয়েছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, মিচেল স্টার্ক, দীনেশ কার্তিক রবিন উত্থাপ্পা, কুলদীপ যাদব, পীযূষ চাওলা, নীতিশ রানা, কমলেশ নাগারকোটি, শিভম মাভি, মিচেল জনসন, শুভমান গিল, বিনয় কুমার, রিঙ্কু সিং,ক্যামেরন ডেলপোর্ট, জ্যাভন সিয়ারলেস, অপূর্ব বিজয়, ইশাঙ্ক জাগ্গি।

এবছরের আগে অবধি টানা সাত বছর গৌতম গম্ভীর সামনে থেকে কেকেআর কে নেতৃত্ব দিয়েছেন। তার আগে শাহরুখের দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা ব্যর্থ হওয়ায় তাঁকে ছেঁটে দিল্লির গম্ভীরের হাতে দায়িত্ব দিয়েছিল থিঙ্কট্যাঙ্ক। কিন্তু আর দীর্ঘ মেয়াদী গম্ভীরকে নেতা রাখতে চায়নি কেকেআর। সেই ক্ষেত্রে গম্ভীর জানিয়েছিলেন তাঁকে যেন রিটেন না করা হয়। এটা এখন সকলেরই জানা।

কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও লাখ টাকার প্রশ্ন একটাই দাঁড়িয়েছে আইপিএলের একাদশ মরশুমে অধিনায়কত্বের দায়িত্ব কে সামলাবেন। দলে অধিনায়ক হওয়ার ক্ষমতা রয়েছে তিন জন ক্রিকেটারের একজন ক্রিস লিন আর দুজন ভারতীয় একজন রবীন উত্থাপ্পা ও দীনেশ কার্তিক।

লাখ টাকার এই প্রশ্নের উত্তর জানেন কি কেকেআর ফ্যানরা, অধিনায়কত্বের শিকে ছিঁড়ল কার ভাগ্যে

কেকেআরের কোচ জ্যাক ক্যালিস নিজের পছন্দ হিসেবে ক্রিস লিন কে এগিয়ে রেখেছেন। কিন্তু ক্রিস লিনকে নিয়ে একটা ভোগান্তি রয়েছে, তিনি প্রচন্ড চোট প্রবণ। ফলে চোটের কারণে বসে গেলে তাঁর বিকল্প হিসেবে কাউকে ভেবে রাখতে হবে কেকেআরকে।

এদিকে অধিনায়ক পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী রবীন উত্থাপ্পা দিন কয়েক আগেই জানিয়েছিলেন তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলে তা পালন করতে তাঁর কোনও আপত্তি নেই। আর কেকেআর দলে বেশ লম্বা সময় ধরে খেলছেন উত্থাপ্পা, তাই তিনি অধিনায়ক হলে থিঙ্কট্যাঙ্কের সঙ্গে সংযোগ করতে সুবিধা হবে। কারণ তাঁদের লম্বা সময় ধরে চেনেন তিনি। এদিকে ভারতীয় দলের দীনেশ কার্তিক কেকেআরের প্রথম একাদশে খেলবেনই। সেক্ষেত্রে তাঁর কাঁধেও যেতে পারে অধিনায়কত্বের ব্যাটন।

সুনীল নারিন ওআন্দ্রে রাসলকে রিটেন করার পর কেকেআর এবারের নিলামে ৫৯ কোটি টাকা নিয়ে কেনাকাটা করতে নেমেছিল। তার মধ্যে ক্রিস লিনকে কিনতে ৯.৬ কোটি টাকা খরচ করেছে। তাই এই বহু মূল্য প্লেয়ারকে অধিনায়ক হিসেবে ভাবনাচিন্তা নিঃসন্দেহে আছে। এদিকে রবীন উত্থাপ্পাকে রাইট টু ম্যাচ কার্ডে ৬.২ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে। আর দীনেশ কার্তিককে কিনতে কেকেআর গাঁটের কড়ি খরচ করেছে কম নয়, সেটাও ৭.৬ কোটি টাকা।

তবে যিনিই অধিনায়ক হবেন তিনি বড়জোড় ৩- ৪ বছরের জন্য অধিনায়ক হতে চলেছেন তাঁকে আর আগের বার অর্থাৎ গৌতম গম্ভীরের মতো সাত বছরের লম্বা টার্মে ভাবা হচ্ছে না। আসলে শুভমান গিল, কমলেশ নাগারকোটি, শিভম মাভিদের নিয়ে ভবিষ্যতের কেকেআর গড়ছে তারা।

আসলে ২০০৮ সাল থেকে বিরাট কোহলিতে বিনিয়োগ করেছিল ব্যাঙ্গালোর রয়াল চ্যালেঞ্জার্স। আর আজ তার ফল পাচ্ছে। সেরকমই এই তিন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের তুর্কিকে নিয়ে ভবিষ্যতের জন্য ভাবছে কলকাতা।

এবারের আইপিএল শুরু হচ্ছে আগামী ৭ এপ্রিল। কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা ৮ এপ্রিল ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+