আইপিএলে ক্রীড়াসূচিতে নজর বুলিয়ে নিন, নাইটরা নামছেন কবে কোথায়
এগিয়ে আসছে আইপিএলের নিলাম, তার আগে জেনে নিন ক্রীড়াসূচি। ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল
আইপিএল নিলাম আগামী ২৭ ও ২৮ জানুয়ারি । আসর বসবে বেঙ্গালুরুতে। যেখানে নিজেদের দল পুরোপুরি সাজিয়ে নেবেন আটটি ফ্রাঞ্চাইজি। মোট ৫৭৮ জন খেলোয়াড় পাবেন দল।

আইপিএলের প্রথম ম্যাচ দিয়ে ঢাকে কাঠি দিয়ে শুরু হবে ১১ বছরের পথ চলা ৭ এপ্রিলে । সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ন্স। প্রতিপক্ষ দু বছর নির্বাসন কাটিয়ে ফিরে আসা চেন্নাই সুপার কিংস।

এদিনই অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষও দু বছর নির্বাসন কাটিয়ে ফিরে আসা রাজস্থান রয়ালস। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কেকেআর।
বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
১০ এপ্রিল কলকাতায় কেকেআরের প্রথম হোমম্যাচ। ইডেনে কেকেআর প্রেমীরা তাদের দলের প্রথম ম্যাচ দেখার সাক্ষী হতে পারেন। প্রতিপক্ষ হবে দিল্লি ডেয়ারডেভিলস।
১৪ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। এটাও নাইটদের অ্যাওয়ে ম্যাচ। ঠিক পরের দিনই আবার এই দুই দল ম্যাচ খেলবে। সেদিনের ম্যাচের ভ্যেনু অবশ্য ইডেন গার্ডেন্স। কী করে এই দুটি ম্যাচ পরপর দু 'দিনে আয়োজিত তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে।
১৭ এপ্রিল ফের কলকাতাতেই খেলা কেকেআরের। সেদিন তাদের প্রতিপক্ষ হবে সানরাইজার্স হায়দরাবাদ।
১৯ তারিখ মুম্বইতে খেলতে যাবে শাহরুখ খানের দল। সেদিন বিতর্কিত ওয়াংখেড়েতে শাহরুখ ঢুকবেন কিনা জানা নেই, তবে কেকেআর খেলবে নিঃসন্দেহে।
২১ তারিখ কেকেআর খেলবে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। এরপর পাঁচদিনের বিরতির পর ২৬ তারিখ কেকেআরের পরের ম্যাচ প্রতিপক্ষ রাজস্থান রয়ালস। এটি কলকাতার হোম ম্যাচ। এর পরের ম্যাচ দুটিও কেকেআরের হোম ম্যাচ। একটি ম্যাচ ২৯ তারিখে, সেদিন প্রতিপক্ষ রয়াল চ্যালেঞ্জার্স , ৩ মে কেকেআরের বিপক্ষে নামবে দিল্লি ডেয়ারডেভিলস।
৬ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। ১০ মে কলকাতায় মেগা ম্যাচ, নির্বাসন কাটিয়ে ফিরে এসে প্রথম কলকাতায় ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস।
১৩ মে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ব্যাঙ্গালোরে। প্রতিপক্ষ রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৬ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে কলকাতা। ২০ তারিখ আবার প্রতিপক্ষ মেগা, মুম্বই ইন্ডিয়ন্স। কলকাতায় হবে জবর লড়াই। এটাই গ্রুপ পর্বে কলকাতার শেষ ম্যাচ।

২৩ মে থেকে ২৫ মে হবে কোয়ালিফায়ার , আর ফাইনাল হবে ২৭ মে। সব মিলিয়ে আইপিএল সিজনের জন্য এখন থেকেই তৈরি হতে শুরু করুন ক্রিকেট ফ্যানরা।












Click it and Unblock the Notifications