IPL: অভিষেককে মাহি মন্ত্র! ধোনির থেকে কী শিখলেন? জানালেন বঙ্গজ উইকেটরক্ষক
মাহি মন্ত্রে উজ্জীবিত অভিষেক পোড়েল। চেন্নাই সুপার কিংস ম্যাচের পরই ধোনির থেকে ক্রিকেটের পাঠ নেন দিল্লির ক্যাপিটালস দলের তরুণ ক্রিকেটার। প্রাক্তন ভারত অধিনায়কের থেকে পাওয়া শিক্ষা আগামী দিনে কাজে লাগাতে চান চন্দননগরের বঙ্গ সন্তান।
চিপকে সিএসকে ম্যাচে পর দীর্ঘ সময় মাহির ক্লাসে দেখা গেল অভিষেক পোড়েলকে। এমনকি সাজঘরে গিয়েও ধোনির সঙ্গে আলাদাভাবে কথা বলেন বাংলার তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক্যাপ্টেন কুলের কাছ কী মন্ত্র পেলেন অভিষেক?

এর আগেও একবার মাহির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল পোড়েলেরর। বাংলার হয়ে বয়স ভিত্তিক দলে খেলার সময় ধোনির আনূকূল্য পেয়েছিলেন তরুণ এই ক্রিকেটার।
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন চন্দননগেরর এই ক্রিকেটার। তার পরই দিল্লি দলের ট্রায়ালে ডাক পান। কলকাতাতে প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেটের সামনে বেশ কয়েকদিন ট্রায়াল দেন। শেষ পর্যন্ত তাঁর সামনে খুলে যায় আইপিএলের দরজা।

প্রথম দিকে সুযোগ পেলে তার পর দলে ব্রাত্যই হয়ে পড়েন বাংলার প্রতিশ্রুতিমান এই ক্রিকেটাক। আগামী দিনে মাহি মন্ত্র ক্রিকেটীয় অগ্রগতিতে কাজে লাগাতে চান অভিষেক।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের আর কোনও সুযোগ নেই। ১১ ম্যাচ খেলার পর ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে দাদর দল। প্লে অফের উঠার স্ব্রপ্ন শেষ হয়ে গিয়েছে। শনিবার নিয়মরক্ষার ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে ওয়ার্নার ব্রিগেড। কিন্তু আইপিএল মঞ্চকে নতুন মরসুমে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লাগাতে চান বাংলার উইকেটকিপার-ব্যাটার।













Click it and Unblock the Notifications