(ছবি) ক্যাটরিনা থেকে জ্যাকলিন, রণবীর থেকে হানি সিং, আইপিএল ৯ এর উদ্বোধনীতে বলিউডের পাঁচফোড়ন!
প্রতিবারের মতো এবারের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানেও গ্ল্যামারের কোনও ঘাটতি নেই। একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলিউডি মশলার ব্যবহারে সূচনা হয়ে গেল আইপিএল-৯-এর। ক্যাটরিনা কাইফ-জ্যাকলিন ফার্নান্ডিজের বলিউডি ঠুমকা সঙ্গে রণবীর সিংহের হিউমার সহযোগে দুরন্ত পারফরম্যান্স তো মুগ্ধ করেইছে, তবে চমকে দিয়েছেন অন্য একজন।
আইপিএল ৯ এর সম্পূর্ণ সূচী : দেখে নিন কোন দল কার বিরুদ্ধে কবে খেলছে
আইপিএল ৯ : কোন দলে কে খেলছেন তা দেখে নিন একঝলকে
আইপিএল ৯ নিলাম : দেখে নিন কোন দল কাকে কিনল?
তিনি হলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন ব্রাভো। ব্রাভোর 'স্ম্যাস হিট র্যাপ চ্যাম্পিয়ন ডান্স' ছিল অনুষ্ঠানের সেরা চমক। মুম্বইয়ের স্টেডিয়ামে ২ ঘন্টা ১৫ মিনিটের শানদার অনুষ্ঠানে তারকা তালিকাটা নেহাতই কম ছিল না।

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, পাঞ্জাবী পপ র্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিং এবং গায়ক অমিত তিওয়াড়ির পারফরম্যান্স কাউকে নিজের আসন ছেড়ে উঠতে দেয়নি।
প্রত্যেকবারের মতো ক্রিকেট উৎসবের এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটেরও ছোট একটি অংশ ছিল, যেখানে মোট ৮টি দলের অধিনায়করা মঞ্চে এসে 'ফেয়ার প্লে'-র শপথ নিলেন।
আটটি দলের অধিনায়ক হলেন,
- জাহির খান (দিল্লি ডেয়ারডেভিলস)
- সুরেশ রায়না (গুজরাত লায়ন)
- ডেভিড মিলার (কিংস ইলেভেন পাঞ্জাব)
- গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)
- মহেন্দ্র সিং ধোনি (রাইজিং পুণে সুপারজায়েন্টস)
- বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
- ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ)
- রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ানস)












Click it and Unblock the Notifications