(ছবি) রাজস্থানের বিপক্ষে ২৬ রানে হারল পাঞ্জাব
পুনে, ১১ এপ্রিল : গড়াপেটা বিতর্ককে পিছনে ফেলে পুনের গ্রিন টপে আইপিএলের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৬ রানে হারাল রাজস্থান রয়্যালস।
বিশ্বকাপের মতোই বলে-বলে উজ্জ্বল অজি ক্রিকেটার জেমস ফকনার। তাঁর ব্যাটে-বলে জমজমাট পারফরম্যান্সে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান তোলে রাজস্থান রয়্যালস। জবাবে ২০ ওভারে আট উইকেটে মাত্র ১৩৬ রান তুলতে সমর্থ হয় পঞ্জাব। প্রথমে ব্যাট হাতে তিনি ৩৩ বলে ৪৬ রান করেন৷ এরপর বল হাতে ২৬ রানে তিন উইকেট নিয়ে পাঞ্জাবকে শেষ করেন।
টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক জর্জ বেইলি। শুরুতে নড়বড়ে ছিল রাজস্থান। দলের মাত্র পাঁচ রানে আউট হন অজিঙ্ক রাহানে (০)। এরপর সঞ্জু স্যামসনও (০৫) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এরপর স্মিথ কিঠুটা হাল ধরেন। তিনি ৩৩ রান করেন ৷ এরপর দীপক হোডা (৩০) ও জেমস ফকনার ( ৪৬) দলের হাল ধরলে ২০ ওভারে শেষপর্যন্ত ১৬২ রান তোলে রাজস্থান রয়্যালস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। প্রথম বলে শূন্য রানে আউট হন বীরেন্দ্র শেহওয়াগ৷ ম্যাক্সওয়েলও ফেরেন মাত্র সাত রান করেই। রাজস্থানের হয়ে কিছুটা লড়েন মুরলী বিজয় (৩৭)। এছাড়া অকসর প্যাটেল (২৪), ডেভিড মিলার (২৩) , জর্জ বেইলিরা (২৪) লড়লেও ম্যাচ জিতিয়ে মালকিন প্রীতি জিন্টার মুখে হাসি ফোটাতে পারেননি।
রাজস্থান ও পাঞ্জাব ম্যাচের কিছু মুহূর্ত

মুরলী বিজয়
রাজস্থানের হয়ে কিছুটা লড়েন মুরলী বিজয় (৩৭)

বীরেন্দ্র শেহওয়াগ
প্রথম বলে শূন্য রানে আউট হন বীরেন্দ্র শেহওয়াগ।

স্টিভ স্মিথ
রাজস্থানের বিপর্যয়ে স্মিথ কিছুটা হাল ধরেন। তিনি ৩৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান তোলে রাজস্থান রয়্যালস।

প্রীতি জিন্টা
জর্জ বেইলিরা লড়লেও ম্যাচ জিতিয়ে মালকিন প্রীতি জিন্টার মুখে হাসি ফোটাতে পারেননি।

রাজস্থান রয়্যালস খেলোয়াড়রা উৎসবে মাতোয়ারা
গড়াপেটা বিতর্ককে পিছনে ফেলে পুনের গ্রিন টপে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৬ রানে হারাল রাজস্থান রয়্যালস। উল্লাসে খেলোয়াড়রা।

ডেভিড মিলার
প্রথম ম্যাচে ব্যর্থ ডেভিড মিলার। করলেন মাত্র ২৩ রান।












Click it and Unblock the Notifications